সুফল চাকমা
১৩ অক্টোবর ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

সাংবাদিকদের জন্য মিডিয়া সেল গঠন করা হবে: বান্দরবানের নবাগত ডিসি

Copy Link

 

বান্দরবানের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা, পর্যটনশিল্পের বিকাশ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য আদান-প্রদানে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন।

সভায় জেলা প্রশাসক বলেন, বান্দরবানের পর্যটনশিল্পকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য পর্যটনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

সাংবাদিকদের তথ্যপ্রাপ্তি সহজ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মিডিয়া সেল গঠন করা হবে উল্লেখ করে তিনি বলেন, সেখানে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন। সাংবাদিকেরা প্রয়োজনীয় তথ্য ওই মিডিয়া সেল থেকে সংগ্রহ করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও যথাসম্ভব তথ্য সরবরাহ করা হবে। পাশাপাশি সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, জেলার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় করা হবে। জোত পারমিট প্রদানের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া হোটেল-রেস্তোরাঁর খাবারের মান উন্নয়নে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

দুর্গম এলাকায় হামজনিত রোগে শিশুমৃত্যু, ভূমিধসে প্রাণহানি এবং শিক্ষাসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যানুযায়ী উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সজীব কান্তি রুদ্র, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আকতার সেতু, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন. এ. জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দিনের মাথায় বুধবার থেকে বান্দরবান-থানচি রুটে চলবে বাস

১

হিজাব বিতর্ক ও রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপনের প্রতিবাদে ৩৭ নাগরিকের বিবৃতি

২

পার্বত্য চুক্তির সঙ্গে সাংঘর্ষিক তিন কমিটি বাতিলের দাবিতে ঢাকায় গণসংযোগ

৩

আলীকদমে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্রতিবেশীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

৪

আবারো বান্দরবান জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন মোজাম্মেল হক

৫

সাংবাদিকদের জন্য মিডিয়া সেল গঠন করা হবে: বান্দরবানের নবাগত ডিসি

৬

রাঙামাটি লেক ভিউ গার্ডেনে পুলিশ বক্স স্থাপন

৭

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

৮

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

৯

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

১০

রাঙ্গামাটিতে মাহফিলের প্রধান বক্তার বয়ানে মুগ্ধ সনাতন ধর্মাবলম্বীরাও

১১

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বান্দরবান জেলা পরিষদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

১৩

হেডম্যান-কারবারীরাও সরকারের অংশ: অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান

১৪

মানবিক কর্মকাণ্ডের জন্যে গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেল হিল সার্ভিস রাঙামাটি

১৫

দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৩৮ বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত

১৬

বন্ধ হলো সাজেক ভ্যালি পর্যটক কেন্দ্র

১৭

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

১৮

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

১৯

রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক অবরোধের ডাক

২০
error: Content is protected !!