জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) দুপুর ২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি নাইক্ষ্যংছড়ি বাজার থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে জেলা পরিষদ রেস্টহাউসের সামনে গিয়ে শেষ হয়।,
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা।বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম ও সাধারণ সম্পাদক আরিফ উল্লাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডা. মিজান, আনোয়ারুল ইসলাম রাসেল, আমিরুল কবির রাকিব ও জাহাঙ্গীর আলমসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহতের আহ্বানসমাবেশে বক্তারা বলেন,পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।বক্তারা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের উদ্দেশে সন্ত্রাসী ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা। বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
No tags found for this post.
মন্তব্য করুন