নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

Copy Link

“সুস্থ চোখ” “সুন্দর জীবন”—এই স্লোগানকে সামনে রেখে মানবিক সেবার ধারাবাহিকতায় বান্দরবান থেকে আরও ৮০ জন সুবিধাবঞ্চিত রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে বান্দরবান সদর থেকে এসব রোগীকে চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠানো হয়। সেখানে তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা,ছানি অপারেশন ও চিকিৎসাসেবা প্রদান করা হবে।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা কমিটির আহ্বায়ক উছোমং মার্মা জানান,৫ম দফায় ৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের কাছে চোখের চিকিৎসা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।কোনো ধরনের আর্থিক বা সামাজিক লাভের প্রত্যাশা ছাড়াই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানবকল্যাণে সময় ও শ্রম দিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন সাংবাদিক বাবুল খাঁনসহ সংশ্লিষ্টরা।উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ের মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে ২০২৫ সাল থেকে এ ধরনের বিনামূল্যের চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এর আগে বান্দরবানের দুর্গম রোয়াংছড়ি ও রুমা উপজেলাতেও বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন ক্যাম্প পরিচালনা করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় এবার বান্দরবান সদর এলাকার সুবিধাবঞ্চিত রোগীদের জন্য এ সুযোগ সৃষ্টি করা হয়েছে। বিনামূল্যে চোখের চিকিৎসা ও অপারেশনের সুযোগ পেয়ে স্থানীয় পাহাড়ি ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।

তবে এ ধরনের চিকিৎসা কার্যক্রম কতজন রোগীকে দীর্ঘমেয়াদে সেবা দিচ্ছে, অপারেশনের পরবর্তী ফলোআপ কীভাবে করা হচ্ছে এবং ভবিষ্যতে এর পরিধি কতটা বাড়ানো হবে—এসব বিষয়ও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

১

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

২

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

৩

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

৪

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

৫

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

৬

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৭

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

৮

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

৯

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

১০

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

১১

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

১২

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

১৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

১৪

থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার উল্টে নিহিত দুই, আহত ৫

১৫

জ্বালানি মূল্যবৃদ্ধিতে বান্দরবান ভ্রমণে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

১৬

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুর প্রথম শিক্ষক মা, সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী

১৭

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১৮

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

১৯

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

২০
error: Content is protected !!