নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৬ জন

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

Copy Link

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ১৩টি অবৈধ ইটভাটায় পৃথক অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (৫ অক্টোবর) পরিচালিত দুইটি পৃথক মোবাইল কোর্ট অভিযানে মোট ১৩টি মামলায় ইটভাটা মালিকদের সর্বমোট ২৯ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এর মধ্যে বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেনের পরিচালিত অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(৫) ধারায় ১২টি মামলা করা হয়। এসব মামলায় ১২ জনকে মোট ২৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের পরিচালিত পৃথক মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি মামলায় একজনকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।ওই মামলায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(৫) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় দণ্ড দেওয়া হয়।

অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন এবং সহকারী পরিচালক নুরুল হাসান সজিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইটভাটায় মাটি সরবরাহসহ বিভিন্ন কাজে অবৈধভাবে পাহাড় ও কৃষিজমি থেকে মাটি কাটা হচ্ছে। এক্সকাভেটর দিয়ে পাহাড় ও জমি কেটে মাটি বিভিন্ন যানবাহনে করে পরিবহন করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

অপরিকল্পিতভাবে পাহাড় ও মাটি কাটার ফলে পাহাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট এবং বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে অভিযান শেষে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দীন বলেন, “এই অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে আইন অমান্য করে পরিচালিত ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে।” এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে দেন তিনি।

প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পৃথক দুই মোবাইল কোর্ট অভিযানে ১৩টি মামলা, ১৩ জন আসামি এবং মোট ২৯ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় পাহাড় কাটা ও আইনবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

২

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৩

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

৪

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

৫

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

৬

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

৭

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

৮

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

১০

থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার উল্টে নিহিত দুই, আহত ৫

১১

জ্বালানি মূল্যবৃদ্ধিতে বান্দরবান ভ্রমণে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

১২

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুর প্রথম শিক্ষক মা, সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী

১৩

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১৪

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

১৫

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

১৬

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

১৭

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

১৯

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

২০
error: Content is protected !!