জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
২৫ আগস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৪৫ জন

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

Copy Link

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) নাইক্ষ্যংছড়িতে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এনামুল হাসান।

কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিষয়ে সচেতন করে তুলতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বড় করে তুলতে হবে।

তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও উপযুক্ত স্থানে চারা রোপণ এবং গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু,নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ,উপজেলা কৃষি কর্মকর্তা ইনামুল হক, জাতীয় ফুটবলার ও ছাত্রদল নেতা ওসাই মং মারমা,সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচিটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১০

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১১

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১২

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৩

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৫

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৬

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১৭

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৮

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৯

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!