নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর ২০২০, ১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৮ জন

গর্জনিয়ায় তাজুল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

Copy Link

কক্সবাজার:সমাজকে অবক্ষয় থেকে রক্ষায়,খেলাধুলার কোনো বিকল্প নেই’ রামু উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন- দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত হতে হবে।

শুক্রবার সন্ধ্যায় রামুর গর্জনিয়া উচ্চবিদ্যালয় মাঠে যুবলীগের প্রয়াত নেতা তাজুল ইসলাম চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রিয়াজ উল আলম এসব কথা বলেন।

বক্তব্যের এক পর্যায়ে রিয়াজ উল আলম বলেন- সাংসদ কমলের আহবানে গর্জনিয়ার সর্বস্থরের মানুষ বিগত নির্বাচনে আমার পক্ষে ছিলো। তাই আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো।

টুর্নামেন্টের ফাইনালে পূর্ববোমাংখিলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পশ্চিমবোমাংখিল খেলোয়াড় একাদশ। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মরহুম তাজুলের ছোট ভাই গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন- রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লীক, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, যুবলীগ নেতা নবিউল হক আরকান, সমাজসেবক মোজাহিদুল ইসলাম রাসেল, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদ, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন সাহেদ, কচ্ছপিয়া যুবলীগ সাধারণ সম্পাদক এম সেলিম, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা সোহেল রানা, ইব্রাহীম খলিল, তানজীদ রায়হান, ইকবাল হোসাইন স্বাধীন, নাজিম উদ্দিন, আজিজ খান জয় প্রমূখ।

রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া বলেন- মরহুম তাজুল ইসলাম চৌধুরী ছিলেন তরুণ ও যুবকদের জন্য আদর্শ। তিনি যেন যুব সমাজের মাঝে আজীবন বেঁচে থাকেন সেই উদ্যোগ নেওয়া হবে।

গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী বলেন- স্বাধীনতার পরবর্তী সময়ে গর্জনিয়ায় কোন ক্রীড়া সংস্থা ছিলো না। সম্প্রতি গর্জনিয়া ক্রীড়া সংস্থার যাত্রা আরম্ভ হয়েছে। ক্রীড়া চর্চায় সেই সংস্থার পাশে থাকার জন্য অথিতিবৃন্দকে পাশে থাকার অনুরোধ রইলো। পাশাপাশি হাফিজুল ইসলাম চৌধুরী রিয়াজ উল আলমের দৃষ্টিআকর্ষণ করে গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের মাঠের জন্য দুটি আধুনিক ফুটবল গোলবার নির্মাণের দাবি জানালে রিয়াজ উল আলম নিজেই সেই দাবি পূ্রণ করবেন বলে আশ্বাস প্রকাশ করেন। ফাইনাল খেলা পরিচালনা করেন কামরুল আহসান সোহেল, জিয়াউল হক ও জাহাঙ্গীর।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!