জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
২৭ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১০৮ জন

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মতবিনিময় সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভায় এই কথা বলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এনামুল হাসান।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ এনামুল হাসান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বেশ কিছু সুনির্দিষ্ট ও কঠোর পদক্ষেপ গ্রহণসহ বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ,বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর, উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামী’র প্রতিনিধি উপজেলা জামায়াতের সাবেক আমীর রফিক আহমদ,

নাইক্ষ্যংছড়ি থানার প্রতিনিধি থানার ওসি (তদন্ত) আছাদ,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম (দৈনিক মানবজমিন),প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল (দৈনিক যুগান্তর), উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি জালাল উদ্দিন ফারুকী, কমিটির সদস্য আলী আহমদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার সদস্য, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি প্রতিনিধি ও কক্সবাজার ৩৪ বিজিবি প্রতিনিধি এবং শিক্ষক ও কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা উপজেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন।

একই সঙ্গে সীমান্তবর্তী এই উপজেলায় চোরাচালান সংক্রান্ত বিভিন্ন মামলার অগ্রগতি ও প্রতিরোধমূলক ব্যবস্থার বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

এ সময় থানার প্রতিনিধি ওসি( তদন্ত) মোঃ আসাদ বলেন, চোরাচালান ও অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) ও (৩৪ বিজিবি) প্রতিনিধিরা বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ এনামুল হাসান বলেন, মাদক নির্মূল প্রতিরোধ এবং উপজেলার বিভিন্ন সমস্যা নিরসনসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধিসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ইউএনও তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন, গণমাধ্যম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সকলকে সমন্বয় করে কাজ করলে জনকল্যাণ নিশ্চিত করা সহজ হবে।

সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।

আরো পড়ুন→কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Online Casino Games

1xbet бонус за регистрацию: Azərbaycanda idman mərclərinə ən yaxşı start

বান্দরবানে ১ সেপ্টেম্বর যাত্রা শুরু ‘সাথী’র, ঘরে বসেই মিলবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ডেলিভারি সেবা

সরকার ৩ পার্বত্য জেলা পরিষদ গুলোকে বিএনপি পরিষদ বানিয়ে রেখেছে: সারজিস আলম

Казино Sultan Games – Регистрация, бонусы и быстрые выплаты

Vegas Plus casino en ligne France – machines à sous

Пин Ап Казино Официальный сайт | Pin Up Casino играть онлайн – Вход, Зеркало

7к казино вывод выигрышей

1win Azərbaycan – bukmeker və kazino

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

১০

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

১১

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

১২

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

১৩

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

১৫

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১৬

E-cigarety, náplně, příchutě a vapo příslušenství

১৭

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১৮

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১৯

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

২০
error: Content is protected !!