পাহাড় কন্ঠ ডেস্ক
২৬ জুন ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৭১ জন

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

Copy Link

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদত্যাগে পার্বত্য অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে সৃষ্ট হতাশা দূর করতে অবিলম্বে একজন আস্থাভাজন আদিবাসী ব্যক্তিকে পূর্ণমন্ত্রী হিসেবে নিয়োগের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট ৩২ জন নাগরিক।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, নতুন সরকার গঠনের পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব একজন পূর্ণমন্ত্রীর ওপর অর্পণ করায় পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে সরকারের প্রতি আস্থা ও প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সম্প্রতি ওই মন্ত্রীর পদত্যাগের ঘটনায় সেই আস্থায় ধাক্কা লেগেছে এবং পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে হতাশা ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হয়ে আসছে। এসব সমস্যার সমাধান এবং তাদের সাংবিধানিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমান সরকারও নির্বাচনী অঙ্গীকারে পাহাড় ও সমতলের আদিবাসীদের অধিকার এবং অংশগ্রহণ নিশ্চিত করে ‘রেইনবো নেশন’ বা ‘রংধনু রাষ্ট্র’ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছে।

নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন, পার্বত্য মন্ত্রণালয়ে বর্তমানে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তার জন্ম দিচ্ছে, যা সরকারের ঘোষিত অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের লক্ষ্য অর্জনের পথে ইতিবাচক বার্তা বহন করে না।

তারা প্রধান মন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি দ্রুত বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ‘ঘ’ খণ্ডের ১৯ ধারায় আদিবাসীদের মধ্য থেকে একজন মন্ত্রী নিয়োগের কথা উল্লেখ রয়েছে। অতীতেও বিএনপি সরকারের সময় পার্বত্য জনগোষ্ঠীর একজন প্রতিনিধিকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং চুক্তির চেতনাকে সমুন্নত রাখতে অবিলম্বে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্য থেকে একজন গ্রহণযোগ্য ও আস্থাভাজন ব্যক্তিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হবে এবং মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব তার ওপর অর্পণ করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষক, গবেষক, লেখক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাসহ দেশের ৩২ জন বিশিষ্ট নাগরিক।

আরো পড়ুন→বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১১

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১২

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৩

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৫

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৬

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৭

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৮

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৯

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

২০
error: Content is protected !!