নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬ জন

রুমায় চক্ষু অপারেশনের জন্য বাছাইকৃত রোগীরা প্রাথমিক ভাবে প্রস্তুত, নেয়া হবে চট্টগ্রাম

Copy Link

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর উদ্যোগে বান্দরবানের প্রান্তিক জনপদে দুঃস্থ-অসহায় মানুষের সেবায় চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সহযোগীতায় গত ২০ অক্টোবর দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

তারই ধারাবাহিকতায় আজ (১৩ নভেম্বর) বৃহস্পতিবার জেলার রুমা উপজেলার সদর ইউনিয়ন পরিষদে বাছাইকৃত রোগীদের চক্ষু অপারেশনের আগে ডায়বেটিস ও প্রেসার সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে নেয়া হয়েছে । আগামী ১৮ নভেম্বর লাইন্স চক্ষু হাসপাতাল ও শেভরন হাসপাতালে নেওয়া হবে রোগীদের।

 

এই বিষয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং বলেন, একজন মানুষ যদি নিজের চোখ দিয়ে যদি পৃথিবী দেখতে না পারে তাহলে তার বেঁচে থাকাই মূল্যহীন। তাই চট্টগ্রামের চক্ষু চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন। চোখে ছানি পড়া বা চোখের অপারেশন করতে হবে এরকম প্রতি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।

তিনি আরও বলেন, রুমায় মোট ৬৪৮ জন চোখের রোগীকে চিকিৎসা ফ্রি ড্রপ ও ওষুধ বিতরণ এবং ২৬২ জন চোখের ছানী পড়া রোগী সনাক্ত হয়েছে। ২৮০ জনকে চশমা দেয়া হয়েছে। ছানী পড়া রোগীদের আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে অপারেশন করার কথা জানিয়েছেন চক্ষু চিকিৎসা সেবা প্রধানকারি প্রতিষ্ঠান চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত: পাহাড়ের দুর্গম এলাকায় মানসম্পন্ন চক্ষু চিকিৎসার অভাবে অনেকে চোখের সমস্যায় ভুগছেন। এই সকল রোগীদের বিনামূল্যে সেবা পৌঁছে দিচ্ছেন।তাদের লক্ষ্য—ধাপে ধাপে প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। রুমা উপজেলার পর থানচি উপজেলাতেও অনুরূপ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। দুর্গম এলাকায় এমন ক্যাম্প আয়োজনের ফলে স্থানীয়রা মানসম্মত চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছেন—এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

আরো পড়ুন→বান্দরবানে অভিযান চালিয়ে ট্রাকসহ অবৈধ কাঠ জব্দ করেছে বন বিভাগ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান পৌরসভায় মেয়র পদে লড়বেন জেলা জামায়াতের আমির এস এম আব্দুচ ছালাম

১

বান্দরবানে বিনামূল্যে ছানি অপারেশন করা ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প ২৬ নভেম্বর

২

নাইক্ষ্যংছড়িতে ১২৪ লিটার চোলাই মদসহ চার কারবারি আটক, সিএনজি জব্দ

৩

আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত দুই জুমচাষীর পাশে সেনা জোন

৪

বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে সেলাই প্রশিক্ষককের মাধ্যমে ঘুষ নেন ডিডি সেলিম

৫

মাদককে না বলে যুগের সাথে যুব সমাজকে এগিয়ে যেতে হবে- কে এস মং

৬

২৯ নভেম্বর রাঙামাটি আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা শায়খ জয়নুল আবেদিন আল-ক্বাদেরী

৭

সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী

৮

কৃষিবাস্তুসংস্থানভিত্তিক পদ্ধতিতে উপকূলীয় দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর আহ্বান

৯

নাইক্ষ্যংছড়িতে মাদক পাচার অবৈধ পার্কিং ও সরকারি জমিতে তামাক চাষ নিয়ে আলোচনা

১০

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাঙ্গামাটি সফর করবেন পার্বত্য মন্ত্রী

১১

রেইছা থলি পাড়া সইতঃ বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

১২

বান্দরবানে জুমখেতে কাজ করতে গিয়ে বন্য শূকরের আক্রমণের শিকার ৩ কৃষক

১৩

বাঘমারা হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১৪

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: কে এস মং

১৫

রাঙামাটিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১৬

১৮ বছরের ঘামঝরানো সঞ্চয় দিয়ে জমি কিনে আজ বিপাকে রিপন

১৭

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর পিকআপে জন্ম নেওয়া নবজাতককে উষ্ণ অভ্যর্থনা

১৮

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৯

নাইক্ষ্যংছড়ির ইয়াবা ডন মিজান গ্রেপ্তার

২০
error: Content is protected !!