নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৯৬ জন

তুমব্রু সীমান্তে মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে রকি আলম (২৬) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মিয়ানমারের আরাকান রাজ্যের মেদাই এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণে গুরুতর আহত রকি আলমকে তার স্বজনরা সীমান্ত পেরিয়ে দ্রুত বাংলাদেশের উখিয়ার কুতুপালং এলাকায় নিয়ে যায়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন,“আমি একটি সিএনজিতে করে এক আহত রোহিঙ্গাকে হাসপাতালে নিতে দেখেছি। তার অবস্থা খুবই খারাপ মনে হয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম বলেন,

“রোহিঙ্গা যুবকটি মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে আহত হন। পরে সীমান্ত পেরিয়ে এপারে চলে এলে মানবিক দৃষ্টিকোণ থেকে তার চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে মিয়ানমারের ভেতরে সহিংসতা ও মাইন বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে। এতে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষসহ রোহিঙ্গারা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ভেতরে একাধিক মাইন বিস্ফোরণে প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, এসব বিস্ফোরণের কারণে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।

আরো পড়ুন→চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির প্রচার অভিযান অব্যাহত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১০

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১১

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১২

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৩

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৫

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৬

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১৭

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৮

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৯

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!