নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৫, ১০:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১২৫ জন

চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির প্রচার অভিযান অব্যাহত

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণের ঝুঁকি এড়াতে ও অবৈধ সীমান্ত অতিক্রম রোধে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) ব্যাপক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম চালিয়েছে।

রোববার (২৪ আগস্ট) উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ, ব্যানার ও ফেস্টুন টানানোর মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন করা হয়।

বিজিবি জানায়,সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে দীর্ঘদিন ধরেই বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে মাইন বিস্ফোরণ প্রতিরোধে জনগণকে সতর্ক করা হচ্ছে। স্থানীয় আঞ্চলিক ভাষায় প্রচার চালিয়ে সীমান্তবাসীকে অবৈধ সীমান্ত অতিক্রম না করতে আহ্বান জানানো হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তের শূন্যরেখার আশপাশে যাতায়াত ঝুঁকিপূর্ণ। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে মাদক চোরাচালানসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঝুঁকিও বাড়ছে। এ বিষয়ে জনগণকে সরাসরি সচেতন করতে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ মোড়ে ব্যানার-ফেস্টুনও স্থাপন করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম কফিল উদ্দিন কায়েস বলেন, “মিয়ানমারের ভেতরে এখনো মাইন বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। অনেক সময় অবৈধ সীমান্ত অতিক্রমের কারণে সাধারণ মানুষ এ দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই জনগণকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, “সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জনগণের সহযোগিতা অপরিহার্য। সবাই যদি আইন মেনে চলে এবং বিজিবিকে সহায়তা করে, তবে সীমান্ত হবে নিরাপদ।”

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, সীমান্ত এলাকায় বসবাসরত জনগণকে সচেতন না করলে এ ধরনের দুর্ঘটনা ও অপরাধ প্রবণতা থামানো সম্ভব নয়।

আরো পড়ুন→বান্দরবানে পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় পিসিসিপি’র মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!