Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

থানচিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রেমবো ত্রিপুরা
আপডেট : July 14, 2025
Link Copied!

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে বলিপাড়া ইউনিয়নের বাগান পাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক।

সোমবার সকালে থানচির বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বাগান পাড়ায় গলায় ফাঁস দিয়ে সুজন বড়ুয়া (২৪) নামে এক যুবক আত্মহত্যা করে। জানা যায়, মৃত সুজন বড়ুয়া পটিয়া উপজেলার গয়াল পাড়া নন্দন বড়ুয়ার ছেলে। বিগত ৭ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন নাইমেচিং মারমা নামের এক নারীকে বর্তমানে তাদের পাঁচ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

নিহত সুজন বড়ুয়া শশুর ফোসিং মারমা বলেন, গতকাল আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার জামাইও তাঁর রুমে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে বাড়ি উঠানে আমার জামাই সুজনকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তাৎক্ষণিকভাবে আমি বাড়ির আশেপাশে ও পাড়ার লোকজনকে ঘটনার সম্পর্কে জানিয়েছি।

এই নিয়ে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার বলেন, সকালে গলায় ফাঁস খেয়ে একজনের মৃত্যু খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে।

আরো পড়ুন→বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি অংশে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন