নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২১০ জন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি অংশে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ঘটনায় মোঃ হোসেন (৩৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় বাঁশ কাটতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে তার বাম পা এর গোড়ালি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত মোঃ হোসেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি গ্রামের বাসিন্দা বাঁচা মিয়ার ছেলে।

 

পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতের মামা জসিম উদ্দিন জানান, বাঁশ কাটতে গিয়েই আকস্মিক বিস্ফোরণ ঘটে। তখনই হোসেনের পা উড়ে যায়। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক মাসে একই সীমান্ত এলাকায় অন্তত ৯ জনের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে করে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, এ ধরনের দুর্ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।

আরো পড়ুন→রেজুপাড়ায় ৩৪ বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১১

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১২

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৩

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৫

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৬

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৭

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৮

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৯

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

২০
error: Content is protected !!