নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারি ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬৩ জন

বান্দরবানে পাহাড়ে শান্তি রক্ষার উদ্দেশ্যে সম্প্রীতির মিছিলের আয়জন।

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষা ও সকল সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবিকে সামনে রেখে শোভাযাত্রা,পথনাটক ও সমাবেশ অনুষ্ঠিত হয় আজ।

(২ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেল ২.৩০ এর সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে “সম্প্রীতির মিছিলে বান্দরবান„ উল্লেখ্য ব্যানারে বান্দরবানের ঐতিহ্যবাহি রাজার মাঠ প্রাঙ্গণ থেকে পার্বত্য জেলার জেলার পাহাড়ী বাঙালি সকল সম্প্রদায় একত্রিত হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান প্রেসক্লাবের সামনে এসে গণসমাবেশে পরিণত হয়।

পরবর্তীতে প্রেসক্লাবের সামনে এক পথ নাটক অনুষ্ঠিত হয়। পথ নাটকে পার্বত্য জেলা বান্দরবানের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের কর্মকান্ড আর এর প্রভাবে পর্যটনে ক্ষতির চিত্রগুলো সুন্দরভাবে তুলে ধরেন নাট্যকর্মীরা। এসময় নাট্যকর্মীরা পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলের সহবস্থান নিশ্চিত করার প্রতি জোর দেন।

পরবর্তীতে উক্ত গণসমাবেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা, ত্রিপুরা, ম্রো. বম, খুমী সম্প্রদায়ের পাশাপাশি মসজিদের ইমাম, বৌদ্ধ বিহারের ভিক্ষু এবং ছাত্র সমাজের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন এবং পার্বত্য এলাকার উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি পাহাড় থেকে সকল সন্ত্রাসীদের নির্মূল ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের গতি বৃদ্ধির আহবান জানান।

এসময় সমাবেশে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ম্রো স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি তনয়া ম্রো, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল রির্সোট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, শিক্ষাবীদ ক্যশৈল্প খোকা, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উনিহ্লা মারমা, বম সোশ্যাল কাউন্সিলরের সভাপতি লাল মুন থাং বমসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ প্রমুখ।

আরো পড়ুন>>>একটি মহল খালেদা জিয়াকে মাইনাস করার জন্য স্বরযন্ত্র চালাচ্ছে: সাবেক সংসদ কাজল 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!