Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান জেলায় দ্রুতগতিতে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : June 20, 2020
Link Copied!

বান্দরবানে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা। গত দুদিনে ৫৩ জন আক্রান্তের রিপোর্ট এসেছে।

পার্বত্য জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা লক্ষীপদ দাশ এর পরিবারের মোট ১৬ জন করোনায় আক্রান্ত। জেলায় একই পরিবারের এতজন সদস্য আক্রান্ত হওয়ার রেকর্ড এই প্রথম।

শুক্রবার (২০ জুন) জেলার সিভিল সার্জন অফিসের তথ্য মতে,পার্বত্য জেলার ৭টি উপজেলায় করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে শিশুসহ ১৬৩ জন।

সচেতন মহল মনে করেন, করোনা আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো একজন রোগীর রিপোর্ট আসতে সময় লাগে ১২/১৫ দিন। এই সময় আক্রান্ত রোগী স্বাধীনভাবে চলাফেরা করে এ কারণে প্রতিদিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা রোগী বাড়ছে, এটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক। মানুষজন সচেতন এবং সতর্ক হয়ে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ রোধ করা কোনো ভাবেই সম্ভব নয়। সচেতন মহলের দাবি যাদের নমুনা সংগ্রহ করা হয় তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা এবং দ্রুততম সময়ে রিপোর্ট দিয়ে নিশ্চিত করা না হয়। আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়বে।

স্বাস্থ্য বিভাগ জানায়,আক্রান্তরা বেশির ভাগ জেলা সদরের বাসিন্দা। ইতোমধ্যে জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩২ জন। স্বাস্থ্য বিধি না মানা আর অসচেতনতার কারণেই জেলার সব উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।

সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা জানান, এই পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে নাইক্ষ্যংছড়িতে একজন মারা গেছে। জেলায় করোনা রোগী উদ্বেগজনক ভাবে বাড়ছে। মানুষজন সতর্ক ও সচেতন হয়ে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ রোধ করা কোনো ভাবেই সম্ভব নয়।