নিজস্ব প্রতিবেদক
২২ মে ২০২৪, ১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩১ জন

সশস্ত্র সংগঠন কেএনএফের বিরুদ্ধে মানববন্ধন সাধারণ বম জনগোষ্ঠীর

Copy Link

রুমা প্রতিনিধি: বান্দরবানের রুমায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রুমা, থানছি এবং রোয়াংছড়ির সাধারণ বম জনগোষ্ঠী। আজ (বুধবার) সকালে রুমা বাজারে  রুমা ছাড়াও বান্দরবানের বিভিন্ন এলাকায় বসবাসরত বম জনগোষ্ঠীর নারী, পুরুষ, বৃদ্ধ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করে। মানবন্ধনে অবিলম্বে কেএনএফকে সশস্ত্র কার্যক্রম বন্ধ করে এবং সরকারের লুট করা অস্ত্র সমূহ ফেরত দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানানো হয়। কেএনএফের কারণে সাধারণ বম জনগোষ্ঠী নানা ভাবে হয়রানি ও দুভোর্গের শিকার হচ্ছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। স্বাভাবিক জীবনে ফিরে এসে বম জনগোষ্ঠীকে দুর্বিসহ জীবন থেকে মুক্তি দিতে কেএনএফকে আহ্বান করেন বক্তারা।

সকালে রুমা বাজারে বম জনগোষ্ঠীর শিক্ষার্থী ও সাধারণ জনগণ বিভিন্ন লেখা বা দাবি সংবলিত প্লেকার্ড, ব্যানার, ফ্যাস্টুন হাতে গ্রীস্মের তীব্র তাপ উপেক্ষা করে মানববন্ধনে অংশগ্রহণ করে। “আমরা শিক্ষা গ্রহণ করতে চাই, বাঁচতে চাই”, “কেএফএনএফ নিপাত যাক”, “গ্রেফতারের ভয়ে জঙ্গলে পালিয়ে থাকা সাধারণ জনগণকে নিরাপদে ফিরে আসার সুযোগ দিন”, “নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন” ইত্যাদি লেখা সম্বলিত প্লেকার্ড নিয়ে তারা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বিগত এপ্রিল মাসে রুমা এবং থানছির সোনালী এবং কৃষি ব্যাংকের ৩টি শাখায় হামলা চালিয়ে ব্যাংকের টাকা লুটপাট, ব্যাংক ম্যানেজারকে অপহরণ এবং ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর ১৪টি অস্ত্র লুট করে কেএনএফ। এ ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানে নামে যৌথ বাহিনী, অভিযানের সময় যুদ্ধে নিহত হয় কয়েকজন সশস্ত্র কেএনএফ সদস্য, উদ্ধার করা হয় অস্ত্র,তবে লুট করা অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। অভিযানের অংশ হিসেবে অত্র এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করা হয় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের উপর সীমিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কেএনএফের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!