নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি ২০২০, ৫:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৩০ জন

বান্দরবান রুমায় ১০ একর পপি বাগান ধ্বংস করেছে যৌথ বাহিনী

Copy Link

বান্দরবানের রুমা উপজেলার দূর্গম দুইটি পাড়ায় ফের অভিযান চালিয়ে নিষিদ্ধ পপি ক্ষেত ধ্বংস করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার ( ০৪ ফেব্রুয়ারি) ভোরে রুমা জোন (২৭ ইবি) এর ক্যাপ্টেন মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি স্পেশাল টিমের টহল দল, রুমার সাইকট পাড়া ও খুলেন খুমি পাড়া সহ আশে পাশের এলাকায় রাত পর্যন্ত অভিযান চালিয়ে ১০ একর জমির উপর চাষ করা ১২ টি আফিম ক্ষেত পুড়িয়ে ধ্বংস করে এবং একটি জুম ঘরে থাকা বিপুল পরিমান আফিমের বীজ উদ্ধার ও ধ্বংস করা হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পপি চাষিরা পালিয়ে যায়।

রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ গোলাম আকবর (পিএস সি) জানান, পপি চাষ রুখতে যৌথবাহিনীর এই ধরণের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

গত শুক্রবার একই উপজেলার তংগ্রী পাড়া ও শৈরাতাং পাড়ায় অভিযান চালিয়ে ১ একর জমি উপর করা ৩টি পপি ক্ষেত গাছ ধ্বংস ও আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, বান্দরবানের রুমা, থানচি ও আলীকদম উপজেলার বিভিন্ন দূর্গম এলাকায় সীমান্ত অরক্ষিত থাকার কারনে মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠি পপি চাষ করে থাকে। আর পপি থেকে মাদক আফিম তৈরী করে বিভিন্ন দেশে পাচার করে বলে অভিযোগ রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!