নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি ২০২০, ৯:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৫৬ জন

বান্দরবান সেনাবাহিনীর অভিযান আফিম ক্ষেত ধ্বংস একজন আটক

Copy Link

বান্দরবান র‍্যাবের অভিযানের মাত্র চার দিন পর আরো নিষিদ্ধ পপি ক্ষেতের (আফিম) সন্ধান পেল সেনাবাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রুমা দুর্গম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রুমা সেনা জোনের সদস্যরা, সকাল থেকে বিকেল পর্যন্ত, উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে ক্যতোই খুমি পাড়ার কাছে একটি পাহাড়ি ঝিড়িতে অভিযান চালিয়ে প্রায় চার একর আফিম বাগান ধ্বংস করেছে। আফিম চাষে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

রুমা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আকবর সাংবাদিকদের জানিয়েছেন, ক্যতোই খুমি পাড়ার কাছে ম্রক্ষ্যং ঝিড়িতে লোকচক্ষুর আড়ালে স্থানীয় পাহাড়িরা নিষিদ্ধ আফিম বাগান গড়ে তুলেছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখানে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে প্রায় চার একর আফিম বাগান ধ্বংস করেছে। অভিযানের খবর পেয়ে সেখানে থেকে বাগান চাষআবাদের সাথে জুড়িত’রা অনেকে পালিয়ে গেলেও একজনকে আটক করেছে সেনা সদস্যরা। তার নাম পেনন খুমি (৩৫)। বাড়ি ঐ পাড়াতেই।
আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ের দুর্গম এলাকায় এমন জায়গায় যেখানে কারো নজর পড়ে না এসব জায়গায় বিশেষ করে পাহাড়ি ঝিরির কাছে স্থানীয় পাহাড়িরা লাভজনক পপিচাষ দীর্ঘদিন থেকে করে আসছে। প্রতিবছরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে এসব আফিম বাগানগুলো ধ্বংস করছে। গত ২৪ শে জানুয়ারি চট্টগ্রাম র‍্যাব ৭ এর সদস্যরা বান্দরবানের রুমা উপজেলার দুর্গম কেউক্রাডং পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আফিম বাগান ধ্বংস করে। সেখান থেকে প্রায় ৬০ কেজি আফিমের রস উদ্ধার করা হয়। বান্দরবানের দুর্গম থানচি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকায় স্থানীয় পাহাড়ের সম্প্রদায় ও বিদেশি বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন থেকে চলো আফিমের চাষ করে আসছে। তবে নিরাপত্তা বাহিনীর অভিযানের কারনে এখন এসব আফিম চাষ অনেকাংশেই কমে এসেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!