নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর ২০২১, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৫৯ জন

জনগণ সুখি না থাকলে রাজনীতি বৃথা- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

Copy Link

ইসমাইলুল করিমঃপার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেছেন,পার্বত্য চট্টগ্রামে এখন উন্নয়ন ও শান্তির সু-বাতাস বইছে। মহিলাদের আত্মনির্ভরশীল করতে সেলাই মেশিন ও গাভী বিতরণ করা হচ্ছে। জনগণ সুখি না থাকলে রাজনীতি বৃথা। বান্দরবানের ৭টি উপজেলায় ১৪টি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ও সরকারি-বেসরকারি সংস্থা গুলো করোনা সহ সকল বিপর্যস্থ পরিস্থিতিতে জনগণের পাশে ছিল।

বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর ২১ইং ) লামা সদর ইউনিয়নের মেরাখোলা ইউনিয়ন পরিষদ মাঠে রেড ক্রিসেন্ট বান্দরবানের আয়োজনে অনুষ্ঠিত এক অনুদান প্রদান সভায় এইসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, কিছু দুষ্কৃতকারী লোকজন সবসময় উন্নয়নের বিরোধিতা করছে। তাদের কোন জাত নেই। সকলে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করতে হবে। পার্বত্য মন্ত্রী লামা উপজেলায় নব নির্বাচিত ৭টি ইউপি চেয়ারম্যানের উদ্দেশ্য বলেন, শত্রুকে আঘাত করা যাবে না। সবার মন জয় করতে হবে। যারা ভোট দেয়নি তাদের মন জয় করে ভবিষ্যতে তাদের সমর্থন নিতে হবে। ভোট দেয়নি বলে কাউকে আঘাত করলে খবর আছে।

রেড ক্রিসেন্ট বান্দরবানের ইউনিট ম্যানাজার মোশারফ হোসেন জানান, লামা উপজেলার সদর ইউনিয়নের “বলিয়ার চর কমিউনিটির জীবিকায়ন সুবিধাভোগী ১০১ জনকে ৩০ হাজার করে মোট ৩০ লক্ষ ৩০ হাজার টাকা, লামা বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আয়বর্ধক কাজের অনুকূলে ১০ জনকে ৫০ হাজার, ৮ জনকে ৪০ হাজার ও ৬ জনকে ৩০ হাজার টাকা করে মোট ২৪ জনকে ১০ লক্ষ নগদ অর্থ (চেক) বিতরণ করা হয়। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) লামা সদর ইউনিয়নের মেরাখোলা ইউনিয়ন পরিষদ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেড ক্রস (আইসিআরসি) এর অর্থায়নে কর্মসূচীটি বাস্তবায়ন করছে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সভাপতিত্ব করেন, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট এর ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী।

লামাতে এসেই পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাটা পাহাড় জামে মসজিদের বারান্দা ও অযুখানা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এছাড়া সদর ইউনিয়নের স্থানীয়দের মাঝে এলজিএসপি-৩ অর্থ বছর ২০২১-২১ এর আওতায় সেলাই মেশিন, ধান ভাঙার মেশিন, স্প্রে মেশিন ও কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট এর ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, লামা ইউনিয়ন চেয়ারম্যান মিন্টু কুমার সেন ফাইতং ইউনিয়ন নব নির্বাচিত চেয়ারম্যান মো. ওমর ফারুক ।

অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নব নির্বাচিত লামা উপজেলার ৭টি ইউপি চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!