নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর ২০২১, ২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৯৫ জন

লামায় পরিত্যক্ত পুকুর থেকে কিশোরীর লাশ উদ্ধার

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃপরিত্যক্ত একটি পুকুর থেকে ১৪ বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ। বান্দরবানের লামায় পৌরসভার ৭নং ওয়ার্ড বড় নুনারবিল মার্মা পাড়ায় বুধবার (০৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় ৪০ মিনিটে এই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের থেকে সংবাদ পেয়ে পুলিশ ও লামা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩০ মিনিটের অধিক সময় ধরে খোঁজাখুঁজি করে লাশ উদ্ধার করে। কিশোরী প্রিয়ন্তী চাকমা বড় নুনারবিল মার্মা পাড়ার নিক্সন চাকমা ও জ্যোতিকা চাকমার মেয়ে। সে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। নিহত কিশোরী প্রিয়ন্তী চাকমার বাবা নিক্সন চাকমা লামায় একটি এনজিওতে চাকরী করেন। তারা বড় নুনারবিল মার্মা পাড়ার মংহ্লা প্রু মার্মার ভাড়া বাড়িতে থাকতো। নিক্সন চাকমার নিজ বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা সদরে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সুরতহালে কিশোরীর শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

নিহতের মা জ্যোতিকা চাকমা বলেন, তারা রাতে খেয়ে যার যার রুমে শুয়ে পড়েছে। ভোরে মানুষের শোরগোল শুনে উঠে দেখে ঘরের দরজা খোলা ও মেয়েটির লাশ ঘরের পাশে একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। মেয়েটি আগেও কয়েকবার রাতে ঘুমের ঘোরে ঘর থেকে বের হয়েছিল।

পার্শ্ববর্তী এক নারী বলেন, রাত ৩টা ৪৫ মিনিটে তার ঘরের সাথে লাগোয়া পরিত্যক্ত পুকুরের অপর পাড়ে কি যেন একটা পড়ার শব্দ পায় তিনি। তাড়াতাড়ি মোবাইলের লাইট জ্বালিয়ে বের হয়ে দেখেন কি যেন একটা পানিতে ডুবে যাচ্ছে।তিনি অনেক ডাকাডাকি করলেও আশপাশের কেউ বের হয়নি। পরে একা হওয়ায় ওই নারী ভয়ে পানিতে না নেমে ঘরে চলে যান। সকালে ওই স্থান থেকে কিশোরীর লাশ উদ্ধার হয়। নিক্সন চাকমা ও জ্যোতিকা চাকমা নিসন্তান হওয়ায় তারা মেয়েটিকে ছোট থেকে দত্তক নিয়েছেন। পালক মেয়ে হলেও তারা মেয়েটিকে আপনের চেয়েও বেশি যত্ন নিত।

লামা পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জাহানারা বেগম বলেন, আমার বাড়ির পাশের ঘটনা। ঘটনাটি খুবই মর্মান্তিক। মেয়েটি অনেক মেধাবী ছিল।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১০

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১১

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৩

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৪

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৫

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৬

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৭

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

১৮

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য হলেন জসিম উদ্দিন তুষার

১৯

রাজপথের নানা প্রতিকূলতা পেরিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ সাব্বির

২০
error: Content is protected !!