নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০১৯, ১০:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৬৭ জন

বান্দরবান রুমায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন -পার্বত্য মন্ত্রী

Copy Link

বান্দরবানের রুমা উপজেলায় ১০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নিতকরণ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩৯ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন কাজ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর  করেন- পার্বত্য মন্ত্রী।

শনিবার (২৩-নভেম্বর) স্বাস্থ্য প্রকৌশল বিভাগের বাস্তবায়নে আঠারো কোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ও পার্বত্য চট্টগ্রাম  উন্নয়ন  বোর্ডের বাস্তবায়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের ডরমেটারি ভবনের ভিত্তি প্রস্তর ও ৯ লক্ষ টাকা ব্যয়ে রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের শহিদ মিনার নির্মান কাজের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিয়ষক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক, যার ফলে বিগত সরকারের আমলের চেয়েও বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য,সড়ক যোগাযোগ ব্যাপক হারে উন্নয়ন হচ্ছে।

এসময় মন্ত্রী আরো বলেন, প্রত্যেক উপজেলায় কলেজ হয়েছে, ফায়ার স্টেশন হয়েছে,স্বাস্থ্য কমপ্লেক্স হওয়ায় মানুষের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি পেয়েছে।

উদ্বোধন ও  ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো:শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোবাশ্বের হোসেন, সিভিল সার্জন ডাঃ অসুইপ্রু মার্মা,পার্বত্য চট্টগ্রাম  উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো:ইয়াছির আরাফাত,সহকারী প্রকৌশলী তুষিত চাকমাসহ,উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেত্রীবৃন্দ ও রুমা উপজেলাবাসি ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনদ থাকতেও রাষ্ট্রীয় কোনো সুবিধা পাননি বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা ছমদ আলী

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

১০

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১২

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১৩

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৫

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৬

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৭

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৮

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৯

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

২০
error: Content is protected !!