নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০১৯, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৯৮১ জন

রাঙামাটি বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার |

Copy Link

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ড -২৭ (বিজিবি) মারিশ্যা জোনের জোয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে। রোববার  ভোর রাতে উপজেলার মোরগুনা ছড়া এলাকায় নদীর পার থেকে এসব কাঠ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ২৭ জোয়ানরা অভিযান চালিয়ে মোরঘোনা ছড়া এলাকার নদীর পাড়ে বিপুল পরিমাণ অবৈধ শীল কড়াই, সেগুন, গামারী গাছ জব্দ করেছে। জব্দকৃত কাঠের পরিমাণ ২২৩ঘনফুট। আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৯২ হাজার ৩৬০ টাকা। পরে জব্দকৃত কাঠগুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৭ বিজিবির জোন কমান্ডার লে.কর্ণেল মো. মাহবুবুল ইসলাম পিএসসি জানান, দেশের সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারী, মাদক পাচার, মানব পাচার রোধ এবং দেশের সীমান্ত রক্ষায় বিজিবি অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছে।

সীমান্তবর্তী যে কোন সমস্যা সমাধানে বিজিবি কাজ করছে এবং কাজ করে যাবে। আর এ ধারাবাহিকতায় দেশের সম্পদ রক্ষায় বিজিবি অভিযান পরিচালনা করে অবৈধ কাঠগুলো জব্দ করেছে বলে জানান তিনি। 

বাঘাইছড়ি বন বিভাগ বিভাগের কর্মকর্তারা জানান, পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১০

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১১

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৩

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৪

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৫

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৬

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৭

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

১৮

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য হলেন জসিম উদ্দিন তুষার

১৯

রাজপথের নানা প্রতিকূলতা পেরিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ সাব্বির

২০
error: Content is protected !!