নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৯১ জন

বান্দরবানে অস্ত্র-গুলি-সরঞ্জাম সহ মারমা লিবারেশন পার্টির ২ সদস্য আটক

Copy Link

নিজস্ব প্রতিবেদন : বান্দরবানে অস্ত্র গুলি-সরঞ্জাম সহ মারমা লিবারেশন পার্টির ২ সদস্যকে আটক করা হয়েছে সোমবার ১৯ এপ্রিল ২১ইং। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি বন্ধুক ৪টি কার্তুজ ও অন্যান্য সরঞ্জাম ।

আটককৃত আসামীরা হলো মংএচিং মার্মা (৫২) ও হাইসিং মং মার্মা(৪০)। উভয়ের বাড়ী রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নে।

পুলিশ জানায়, সোমবার ভোরে বান্দরবানের কুহালং ইউনিয়নের ডলু পাড়া চেকপোষ্টে ২জন ব্যক্তি মোটর সাইকেল নিয়ে অতিক্রম করার সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের তল্লাশি করতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আটক করে এবং তল্লাশি করে একটি দেশীয় তৈরি বন্ধুক ও ৪টি কার্তুজ উদ্ধার করে। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ও একটি মোটর সাইকেল ও জব্দ করা হয়।

পুলিশ আরো জানায়,আটক মংএচিং মার্মা ও হাইসিং মং মার্মাকে জিজ্ঞাসাবাদে তারা মারমা লিবারেশন পার্টির সদস্য বলে স্বীকার করেছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান,আটককৃত ২ আসামীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর এ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!