babul khan
২০ মার্চ ২০২১, ১০:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৪৪ জন

চকরিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের জরুরী সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদন:কক্সবাজার জেলা চকরিয়া পৌরসভা আগামী ১১এপ্রিল পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকে মেয়র প্রার্থী আলমগীর চৌধুরীর বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে শনিবার (২০মার্চ)বিকালে চকরিয়া সড়ক বিভাগের ডাক বাংলোতে আয়োজিত চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের মতবিনিময় সভা সংগঠনের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

জরুরী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র কক্সবাজার পৌরসভা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম,জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া ও আমিনুর রশিদ দুলাল। বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল ও সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মানিক, যুগ্ম সম্পাদক সেলিম সিকদার লিটন, ফেরদউস ওয়াহীদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব আমির হোসেন আমু, পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল,সাধারন সম্পাদক আবদুল্লাহ ফারুক লোটাস, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, উপ-প্রচার সম্পাদক সেলিম রেজা, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি ইসমাইল হোসেন ধলু, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসাইন।

পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান,সাঃ সম্পাদক সোহেল রানা পারভেজ, ছাত্রনেতা-নাছির উদ্দিন,বোরহান উদ্দিন,জালাল উদ্দিন,রানা,শাওন,সাগর,সাঈদ, পৌরসভা নির্বাচনে সমস্ত ওর্য়াড়ের সম্মানিত কাউন্সিলর প্রার্থী এবং বর্তমান কাউন্সিলর বৃন্দ। অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান বক্তা মেয়র মুজিবুর রহমান বলেন, এই নৌকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকা। জননেত্রী শেখ হাসিনার চেয়ে এমন কোন শক্তি নেই, আওয়ামীলীগ পরিচয় দিয়ে নৌকার বিরুদ্ধে অবস্থান করার। যতবড় শক্তিই হোকনা কেন, নৌকার বিরুদ্ধে অবস্থান নিলে কিছুতেই ছাড় দেয়া হবেনা।

তিনি ২১মার্চ  থেকে ৯টি ওয়ার্ডের প্রতিটি ভোট কেন্দ্র ভিত্তিক আওয়ামীলীগের নেতৃত্বে সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ১০১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে নৌকার বিজয় সুনিশ্চিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। মেয়র মুজিবুর রহমান চকরিয়া পৌর নির্বাচনী নৌকা প্রত্যাশী সকল প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মেয়র আলমগীরকে সাথে নিয়ে শপথ বাখ্য পাঠ করান। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ১১এপ্রিল নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হবে। বিজয় নিশ্চিত করতে না পারলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের জটিল আবর্ত

আবারও কমলো সোনার দাম: ভরিপ্রতি কমলো ২২১৫ টাকা

৫৭ হাজার ছাড়াল বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, ফিরতি ফ্লাইট শুরু ৩০ মে

আলীকদমে নববধূর রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনার শীর্ষে যারা!

রুমা প্রেস ক্লাবে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যের অভিযোগে একসাথে তিন সদস্যের পদত্যাগ

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসির বান্দরবানে বদলির আদেশ প্রত্যাহার

বান্দরবানে পিআইবির মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সম্পন্ন

অপ্রকাশিত উপাখ্যান

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক চালান জব্দ, আটক–২

১০

বিদ্যালয়ের শিক্ষকদের বেতন জোগান দিতে প্রধান শিক্ষক নিজেই বোট চালক

১১

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার

১২

তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা ও সচেতনতার এক নতুন দিগন্ত ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’

১৩

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আলোচনায় এগিয়ে কাউন্সিলর আনোয়ার

১৪

বাংলাদেশের ক্ষমতার রাজনীতি: গণতান্ত্রিক অধিকার ও দলীয়করণের বেড়াজাল

১৫

আন্তর্জাতিক নার্সিং দিবসে রাঙ্গামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

১৬

এমপি মাধবী মারমার সাথে তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সৌজন্য সাক্ষাৎ

১৭

পাহাড় কণ্ঠ ডটকম-এর উপদেষ্টা হলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১৮

ফ্যাসিবাদী আমলে গণমাধ্যম গুলো চলে গেছে মাফিয়াদের দখলে–ফারুক ওয়াসিফ

১৯

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন

২০