নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২০, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৩২ জন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সীমান্ত রক্ষা ও নিরাপত্তা জন্য সীমান্ত সড়কের কাজ করছি-স্বরাষ্ট্রমন্ত্রী

Copy Link

বান্দরবান:দু’দিনের সফরে পার্বত্য বান্দরবানের থানচি উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালএমপি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বান্দরবান থানচি উপজেলায়  গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) ও স্থাপত্য অধিদপ্তর এর বাস্তবায়নে এবং বাংলাদেশ পুলিশের সার্বিক সহযোগিতায় প্রায় ৯কোটি ৪৭লক্ষ টাকা ব্যয়ে নতুন ৪তলা থানা ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সীমান্ত রক্ষা ও সীমান্ত নিরাপত্তা জোরদার করার জন্য সীমান্ত সড়কের কাজ করছি। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী তৎপরতা দমনে অভিযান বাড়ানো হবে সেইসাথে সীমান্ত সুরক্ষায় সীমান্ত সড়ক ও নিরাপত্তা চৌকি বৃদ্ধির কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত রক্ষা এবং সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করার জন্য থানচি থেকে লিকরির সীমান্ত সড়কটি করা হচ্ছে। এই কাজ সম্পন্ন হলে বান্দরবানসহ পাহাড়ের উন্নয়ন বৃদ্ধি পাবে।

এ সময় মন্ত্রীর সাথে পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বিজিবির বান্দরবানের সেক্টর কমান্ডার কর্নেল নাহিদুল ইসলাম গাজি, পুলিশের চট্টগ্রামের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আক্তার সহ পুলিশ ও বিজিবির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন পার্বত্য চট্টগ্রাম পর্যটনের জন‍্য সম্ভাবনাময় এলাকা।

নির্মাণাধীন থানচি-লিকরি সীমান্ত সড়কের বাগলাই নামক স্থান প‌রিদর্শন কর‌বেন স্বরাষ্ট্রমন্ত্রী।শুক্রবার থান‌চির রেমাক্রি দুর্গম রেমাক্রী এলাকা প‌রিদর্শন শেষে বান্দরবান ত্যাগ কর‌বেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!