নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২০, ৩:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৯৪৫ জন

লামা’র সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও খাদ্য সামগ্রী বিতরণ

Copy Link

বান্দরবান : লামা উপজেলা সেনা জোন কর্তৃক লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরণ করা হয়েছে। ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার নির্দেশনায় গত ২৫ মার্চ ২০২০ইং হতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যগণ পার্বত্য চট্টগ্রামে এ সহায়তা প্রদান করে আসছে।

তারই ধারাবাহিকতায় রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে গজালিয়া আর্মি ক্যাম্প এলাকার অসহায়, দুস্থ, সুবিধা বঞ্চিত ও কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আলীকদম সেনা জোন হতে একদল সেনা সদস্য সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক এ সকল খাদ্য সামগ্রী প্রদান করেন।

আগত সকল ব্যক্তিবর্গের উদ্দেশ্যে আলীকদম জোনের কর্মকর্তা ক্যাপ্টেন মো. খালিদ রেজা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কর্মহীন দরিদ্র পরিবারকে সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক এ সহযোগীতা করে যাচ্ছি। এছাড়া পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে মাদকদ্রব্য পরিহার এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে বসবাস করার জন্য তিনি সকলকে আহবান জানান।

একই সাথে গজালিয়া ইউনিয়ন পরিষদে গরীব রোগীদের চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ইউনিয়ন পরিষদে প্রাঙ্গনে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর লামা-আলীকদম জোনের সৌজন্যে (প্রত্যায়ী তেইশ) এ কর্মসূচি পরিচালনা করেন। এক দিনের মেডিকেল ক্যাম্পেইনে প্রায় শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, লামা সাব-জোনের দায়িত্বরত অফিসার ক্যাপ্টেন মোঃ খালিদ রেজা ওআলীকদম জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন চন্দন কুমার দাস সহ সেনা সদস্যারা মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১০

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১১

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১২

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৩

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৪

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৫

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৬

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৯

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

২০
error: Content is protected !!