নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪২০ জন

বান্দরবানে অস্ত্রের মুখে সাত বছরের শিশু অপহরণ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড রাঙ্গাঝিরি এলাকায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ও ভয়াবহ অপহরণের ঘটনা। ২৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত বাপ্পি নামের সাত বছরের শিশুকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, অপহৃত শিশু বাপ্পি সৌদি প্রবাসী সাবুল কাদের ও গৃহবধূ শাহেদিয়া দম্পতির একমাত্র সন্তান। ঘটনার সময় গভীর রাতে মুখোশ পরিহিত অস্ত্রধারীরা বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের আতঙ্কিত করে তোলে এবং কোনো রকম বাধা দেওয়ার সুযোগ না দিয়েই শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরিবার সূত্রে জানা গেছে, অপহরণকারীরা সবাই বাঙালি ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পরপরই পরিবারটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়ে যোগাযোগ করে। তবে ৩০ জুলাই সকাল সাড়ে ১১টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাঝিরি এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ কালু এবং সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম জানান, অপহরণকারীদের দ্রুত চিহ্নিত করে শিশুটিকে উদ্ধারের দাবিতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা প্রশাসনের প্রতি জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এদিকে, শিশুটির পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। অতি দ্রুত শিশুটির সন্ধান এবং অপহরণকারীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ চায় পুরো বাইশারী এলাকাবাসী।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!