নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর ২০২৪, ৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪০৫ জন

থানচিতে বিজিবি’র তত্বাবধানে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

Copy Link

থানচি প্রতিনিধিঃ ‘পরিচ্ছন্ন থানচি, উন্নত থানচি’ আসুন থানচি পরিস্কার রাখার প্রতিশ্রুতিবদ্ধ হই, এই প্রতিপাদ্যে বান্দরবানের থানচিতে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন পরিচালনা করা হয় আজ।

শনিবার ৭ ডিসেম্বর সকালে থানচি সাঙ্গু ব্রীজ চৌরাস্তা প্রাঙ্গণে বিজিবি, স্থানীয় প্রশাসন, বাজার কমিটি, পরিবহন মালিক সমিতি ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার জনসাধারণের উপস্থিতিতে সমন্বিতভাবে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খাঁন, পিএসসি, এসি, আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের নব নিযুক্ত মৎস্য ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ক সদস্য খামলাই ম্রো, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, থানচি থানা প্রতিনিধি এস আই মোঃ তৌফিক, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ প্রমুখ।

এছাড়াও, থানচি কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, টুরিস্ট গাইড ও জনসাধারণের অংশগ্রহণে ব্যানার ও প্লে কার্ড নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন উপলক্ষে র‌্যালী উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাসমূহ প্রদক্ষিন শেষে পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হয়। থানচি বাজার, বাসস্টেশন, সাঙ্গু ব্রীজ, উপজেলা পরিষদ রোডসহ বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে জমা করে পুড়িয়ে ফেলা হয়। তিনদিন ব্যাপী আয়োজিত পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন কর্মসূচি আগামী সোমবার পর্যন্ত চলমান থাকবে।

আরো পড়ুন >>>ঢাকায় যশোরবাসীর মিলনমেলা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!