Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেনের ঈদ শুভেচ্ছা ও সর্তক বার্তা

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃপবিত্র ঈদু-উল ফিতর উপলক্ষে নাইক্ষ্যংছড়িবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন “নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ,আলমগীর হোসেন”।

এক শুভেচ্ছা ও সর্তকবার্তায় অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান,

প্রিয়,নাইক্ষ্যংছড়িবাসি,আসসালামু আলাইকুম। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতর বয়ে আনুক অনাবিল সুখ ও প্রশান্তি। পবিত্র ঈদ-উল-ফিতরের মহিমায় উদ্ভাসিত এ দেশের সকল নাগরিকের জনজীবন। পবিত্র ঈদ-উল-ফিতরের এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য ও বিভেদ। দারিদ্র্যমুক্ত ও প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আসুন আমরা এই ঈদ-উল-ফিতরে প্রদীপ্ত শপথ নিই।

উৎসবমুখর পরিবেশ ও সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ-উল-ফিতর উদযাপনের প্রত্যাশায় আমি সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

পাশাপাশি করোনা সংকটের মধ্যেই বৃহস্পতিবার মধ্যপ্রচ্যেসহ এবং শুক্রবার দেশের  সকল জেলা-উপজেলায়  পালিত হচ্ছে ‘ঈদুল ফিতর’।

অন্যদিকে বিশ্ব দরবারে বেপরোয়া রুপ নিয়েছে Covid-19 করোনা ভাইরাস। তারই ধারাবাহিকতায় পৃথিবীর সকল দেশের পাশাপাশি বাংলাদেশ সরকার ও জেলা প্রশাসক কতৃক সর্বসাধারণের জন্য কিছু বিধিমালা মানার নির্দেশ প্রধান করে যাচ্ছে।

নির্দেশনাসমূহ হলো- ১. খোলা ময়দানে ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন করা যাবে না। মসজিদের অভ্যন্তরে আয়োজন করতে হবে।

২. মসজিদে ১ ঘন্টা পর পর একাধিক জামাত হবে।

৩. প্রতি জামাতে পৃথক পৃথক ইমাম এবং মুয়াজ্জিন থাকবেন।

৪. প্রত্যেক জামাতের পর মসজিদ স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।

৫. ৩ ফুট দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে৷

৬. মসজিদে কোন কার্পেট বিছানো যাবে না। মুসল্লীগণ ব্যক্তিগত জায়নামাজ ব্যবহার করতে পারবেন।

★★★★★★★

শুভেচ্ছা ও সর্তক বার্তায়ঃ

মুহাম্মদ আলমগীর হোসেন,

অফিসার ইনচার্জ

নাইক্ষ্যংছড়ি থানা,বান্দরবান ।