babul khan
৬ জানুয়ারি ২০২১, ১২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬৪০ জন

গর্জনিয়া ভূমি অফিসের বাউন্ডারি ওয়ালে ফাটল,দুর্ঘটনা আশংকা

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ভূমি অফিসের প্রধান গেইটের বাউন্ডারি ওয়ালটি ঝুঁকিপূর্ণ দেখার কেউ নেই। যদিও বা গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ৩০ গর্জের মাথায় ও বৃহত্তর গর্জনিয়া বাজারের প্রধান সড়ক সংলগ্ন এ ভূমি অফিসের ঝুঁকিপূর্ণ বাউন্ডারি ওয়ালটি অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে। যে কোন মুহুর্তে ধ্বসে পড়ে দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।

স্থানীয় ফরিদ,জাকেরসহ অনেক জানান, বেশ কয়েক দিন ধরে ফেটে ঝুঁকিপূর্ণ হয়ে এ ভাবে রয়েছে বাউন্ডারি ওয়ালটি।ধাক্কা দিলে নড়ে এ ভাবে বিপদজনক অবস্থায় থাকা ওয়ালটি পড়ে এলাকার মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হতে পরে। তাই এটা দ্রুত সরিয়ে ফেলা জরুরী হয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গর্জনিয়া সহকারী ভূমি অফিসার মোঃ আবছার কামাল জানান,এ দেওয়ালটি সম্প্রতি মেরামত করে ছিলাম।গত শুক্রবার একটি পিকাপ যাওয়ার সময় ধাক্কায় ভূমি অফিসের বাউন্ডারী ওয়ালটি ফাটল ধরে।ঐ দিন শুক্রবার অফিস বন্ধ থাকায় তিনি গাড়ীর পরিচয় নিশ্চিত করতে পারেনি। তবে তিনি বিষয়টি তার উর্ধতন কর্মকর্তাকে অবহিত করার কথা জানান।

রামু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সরওয়ার উদ্দিন এর কাছ থেকে মুঠো ফোনে জনতে চাইলে তিনি বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান পাহাড় কন্ঠের প্রতিবেদককে।এদিকে এলাকাবাসী দাবী চলাচলের সময় বা যে কোন সময় যদি দেওয়াল ধ্বসে পড়ে ক্ষয়ক্ষতি হয় এর দায়িত্ব কে নেবে। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১০

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১১

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১২

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৩

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৪

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৫

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৬

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৭

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৮

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১৯

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

২০
error: Content is protected !!