নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২ জন

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

Copy Link

মোহাম্মদ শাকিব হোসেন, রাঙ্গামাটিঃ মহান পবিত্র ২৯ আশ্বিন ১৪৩৩ বাংলা (আজ ৬ অক্টোবর) হযরত গাউছুল আজম মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান ভাণ্ডারী (ক.)-এর মহান খোশরোজ শরীফ উপলক্ষে রাঙ্গামাটিতে এক মহতী মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। মানবতার কল্যাণে ‘মাইজভাণ্ডারী যুব ফোরাম, রাঙ্গামাটি জেলা শাখা’র উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল তিনটায় পর্যন্ত অত্যন্ত উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে এই কর্মসূচি শুরু হয়। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, দিনব্যাপী এই ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন বয়সী সাধারণ মানুষসহ প্রায় ২৮০ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়।আধ্যাত্মিক ও মানবকল্যাণমুখী এই মহতী উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষকতা করেছেন গাউছুল আজম সৈয়দ গোলাম রহমান ভাণ্ডারী (ক.)-এর সুযোগ্য পৌত্র এবং গাউছে জামান হযরত মাওলানা সৈয়দ বদরুদ্দোজা মাইজভাণ্ডারী (ক.)-এর ছোট পুত্র অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী (ম.)।

কর্মসূচিটির সার্বিক আয়োজনে দায়িত্ব পালন করেছে মাইজভাণ্ডারী যুব ফোরাম, রাঙ্গামাটি জেলা শাখা এবং সহযোগিতায় ছিল ‘ব্রাইট ডট’।

মানবসেবামূলক এই মহৎ উদ্যোগের খবর পেয়ে এবং ক্যাম্পেইনের কার্যক্রম সরাসরি পরিদর্শনের জন্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে আয়োজকদের উৎসাহিত করেন জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত ছিলেন:সাইফুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক, রাঙ্গামাটি জেলা বিএনপি। ওলি আহাদ, সভাপতি, রাঙ্গামাটি জেলা ছাত্রদল। মোহাম্মদ হাবীব আজম, সাবেক সদস্য, রাঙ্গামাটি জেলা পরিষদ।

উক্ত রক্তগ্রুপ নির্ণয় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন স্বর্ণটিলার বিশিষ্ট ইসলামিক সংগঠন ‘হিলফুল ফুজুল স্বর্ণটিলা যুবসংঘ’ ও ‘আহলে সুন্নাত পরিষদ’-এর বিভিন্ন স্তরের সদস্য ও নেতৃবৃন্দ।

এছাড়া রাঙ্গামাটি জেলা মাইজভাণ্ডারী যুব ফোরামের সম্মানিত উপদেষ্টামন্ডলী এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে পুরো আয়োজনকে সফল করে তোলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে ইসলামের সুমহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

২

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৩

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

৪

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

৫

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

৬

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

৭

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

৮

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

১০

থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার উল্টে নিহিত দুই, আহত ৫

১১

জ্বালানি মূল্যবৃদ্ধিতে বান্দরবান ভ্রমণে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

১২

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুর প্রথম শিক্ষক মা, সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী

১৩

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১৪

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

১৫

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

১৬

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

১৭

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

১৯

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

২০
error: Content is protected !!