Khaled Mahabub Khan Arafat
৩ আগস্ট ২০২৫, ২:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫০৩ জন

রুমায় দুই প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ, নেই এলজিইডির তদারকী

রুমা প্রতিনিধিঃ বান্দরবাননের রুমা উপজেলায় ১ নং পান্দুই ইউনিয়নের জুভারণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) প্রকল্প অর্থায়নে ২০২৪-২০২৫ ইং অর্থ বছরে জুভারণ পাড়া সরকারি প্রাথমি বিদ্যালয়ের চারপাশে বাউন্ডারি নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। দরপত্র প্রক্রিয়া শেষে ১৬ লক্ষ টাকার চুক্তিতে যৌথভাবে প্রকল্পটির নির্মাণকাজ পায় যমুনা কনট্রাকশন নামের নির্মাতা প্রতিষ্ঠান এবং আরো একটি প্রতিষ্ঠান যার নাম সুনির্দিষ্ট ভাবে জানাযায়নি, কিন্তু অনুসন্ধান করে জানাযায় দুইটি প্রতিষ্ঠানই রাঙ্গামাটি জেলার বাসিন্দা বাবুল নামের একজন ঠিকাদার দ্বারা পরিচালিত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকল্পের সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। নিম্মমানের বালি,সিমেন্ট, ইট,ব্যবহার করা হচ্ছে। বাউন্ডারী ওয়ালের গ্রিল ডিজাইন অনুসারে হচ্ছে না। যেনতেনভাবে কাজ করায় প্রকল্পটির স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়রা বলেন, একই ঠিকাদারী প্রতিষ্ঠান জুমনা কন্সট্রাকশন এর আগে পলিকা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী ওয়ালের নির্মাণকাজেও অনিয়ম করেছেন। এভাবে চোখের সামনে অনিয়ম মেনে নেওয়া যায় না।

এই বিষয়ে জানতে উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক ঠিকাদার বাবুলের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল ধরেননি, ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

জুভারণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হ্লাচিংমং মারমা বলেন, কাজগুলো তদারকী করতে ঠিকাদার কিংবা এলজিইডি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসেন না। শ্রমিকদের একাধিকবার অনিয়ম করতে নিষেধ করা হয়েছে। তারপরও অনিয়ম করে যাচ্ছেন।

বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করার জন্য গেলে এলজিইডি অফিসে গিয়ে কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।

অভিযোগের ব্যাপারে জানতে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রুমা শাখায় গেলে সেখানে উর্দ্ধতন কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।জানাযায় তারা নিয়মিত অফিসে আসেন না।

অনিয়মের অভিযোগ অস্বীকার করে নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি মিস্ত্রি বলেন, সিডিউল অনুযায়ী কাজ তো হবে না। তারপরও কাজে কোথাও ত্রুটি হলে তা ঠিক করে দেওয়া হবে।

এ প্রসঙ্গে এলজিইডির রুমা উপজেলা উপঃ সহকারীর প্রকৌশলী শ্রীঃ বিদ্যুচরণ ধর এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল ধরেননি তায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরো পড়ুন→থানচিতে খুমী সম্প্রদায়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

১০

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১১

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১২

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১৩

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৪

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৫

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৬

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৭

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৮

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৯

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

২০
error: Content is protected !!