নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট ২০২৫, ১১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬০ জন

থানচিতে খুমী সম্প্রদায়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে খুমী সম্প্রদায়ের সম্প্রতি এসএসসি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা ক্যাম্পিং ও শিশু সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে থানচির বলিপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড নাইদারী পাড়ার পাশ্ববর্তী নিউ লাইট হাউজ খুমী ছাত্রাবাস কক্ষে বাংলাদেশ খুমী স্টুডেন্ট কাউন্সিল এর আয়োজনে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহায়তায়, ২৪-২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা, শিক্ষা ক্যাম্পিং ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২৪-২৫ শিক্ষাবর্ষের খুমী সম্প্রদায়ের এসএসসি পরীক্ষায় ২৬ জন অংশগ্রহণের মধ্যে ১২ জন পাস করে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ খুমী স্টুডেন্ট কাউন্সিল, থানচি উপজেলার সভাপতি লুসাই খুমী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৬৭নং তিন্দু মৌজার হেডম্যান হইসাই খুমী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খুমী স্টুডেন্ট কাউন্সিল থানচি উপজেলার সাবেক সভাপতি রেজা খুমী, সাংবাদিক রেমবো ত্রিপুরা, সাংবাদিক চিংথোয়াইঅং মারমা, মারমা স্টুডেন্ট কাউন্সিল থানচি উপজেলার সাবেক সভাপতি অংসিং মারমা, পাস্টার কুসুম খুমী প্রমুখ।

এছাড়া খুমী লাইট হাউজ ছাত্রাবাসে শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ খুমী স্টুডেন্ট কাউন্সিল থানচি উপজেলার সাধারণ সম্পাদক থংলে খুমী।

আরো পড়ুন→নাইক্ষ‍্যংছড়িতে জামায়াতে আমীর ডা.শফিকুর রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!