নিজস্ব প্রতিবেদক
১ মার্চ ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮৬৯ জন

বান্দরবান ৫নং টংকাবতী ইউনিয়ন পরিষদ ভবন যেন ভুতুড়ে বাড়ি

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান সদর উপজেলার ৫নং টংকাবতী ইউনিয়ন পরিষদের ভবন থাকলেও নেই কোনো কার্যক্রম। গত একমাস ধরে উড়ছে জাতীয় পতাকা। জনগণের সেবা দিতে ইউনিয়ন পরিষদ ভবনটি ২০০৬ সালে নির্মাণ করা হয়। নিয়মিত ব্যবহার না করায় জরাজীর্ণ আবস্থায় পড়ে থাকতে থাকতে এই যেন ভুতুড়ে বাড়ি।

স্থানীয় এলাকাবাসী জানান,গত একমাস ধরে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে পতাকা উড়ছে। এইদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বান্দরবান সদরে বসে কার্যক্রম চালাচ্ছেন।জরুরি প্রয়োজনীয়  সেবা নিতে সাধারণ মানুষের যেতে হয় জেলা সদরে।

এলাকাবাসীর সাথে কথা বলে আরো জানা যায়,৫নং টংকাবতী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৫২টি পাড়া,প্রায় ১০ হাজার মানুষের বসবাস।জন্মসনদ থেকে শুরু করে মৃত্যুসনদ ও চেয়ারম্যান সনদসহ যাবতীয় নাগরিক সেবার একমাত্র ভরসা সড়কের পাশে থাকা ইউনিয়ন পরিষদ। কিন্তু কার্যক্রম অনিয়মিত হওয়ায়,নাগরিক সেবা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দুর্গম এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় ইউনিয়ন পরিষদের ভবন থাকা শর্তেও নানান অজুহাতে অফিসের কার্যক্রম বান্দরবান জেলাসদরে বসে চালাচ্ছেন টংকাবতী ইউপি চেয়ারম্যান মাংয়ং ম্রো প্রদীপ। জন্ম নিবন্ধন থেকে শুরু করে চেয়ারম্যান সনদসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে দুর্গম পথ পাড়ি বাড়তি টাকা খরচ করে জেলা সদরে যেতে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের। চেয়ারম্যান নিয়মিত উপস্থিত না থাকায় নাগরিক সেবার জন্য ছুটতে হয় সদরে। আসা-যাওয়া খরচ গুনতে হয় দ্বিগুণ টাকা। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বছরের পর বছর এই ইউনিয়নে দুর্গমের বাসিন্দাদের।

এ নিয়ে হতাশা প্রকাশ ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, চেয়ারম্যান মাংয়াং ম্রো (প্রদীপ), একজন আওয়ামীলীগ নেতা এবং মৌজা হেডম্যানের ছেলে তায় তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস করে না। ফ্যাসিবাদী আওয়ামিলীগের সমর্থিত এই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সরকারি বরাদ্দকৃত প্রকল্পের মাধ্যমে দুর্নীতি ও অনিয়ম করে আসছে। কেউ এসবের বিরুদ্ধে মুখ খুলতে সাহস করে না। গেল ৫ আগস্ট ২০২৪ ইং শেখ হাসিনা সরকারের পতন ঘটলেও এখনো বহালতবিয়ত আওয়ামী পন্থী এই ইউনিয়ন চেয়ারম্যান। সাধারণ জনগণদের নাগরিকসেবা ও ইউনিয়নের কর্মকান্ডকে গতিশীল করতে জেলা প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানায় স্থানীয়রা।

সার্বিক বিষয়ে মুঠোফোনে কথা হয় ৫নং টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়াং ম্রো (প্রদীপ) এর সাথে। তিনি জানান জাতীয় পতাকা উঠানামার দায়িত্ব দেওয়া হয়েছে দফাদারকে, কেন পতাকা নামানো হয়নি আমি খোঁজ খবর নিয়ে জানাচ্ছি। নাগরিক সেবার বিষয়ে জানতে চাইলে তিনি জানান প্রতিদিন পরিষদে বসে কার্যক্রম পরিচালনা করছি। নাগরিক সেবার বিষয়ে একরকম দায়সারা গোছের জবাব দেন এবং পরিষদ বন্ধ থাকে না বলে অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার এস,এম, মনজুরুল হক বলেন,অবগত হয়েছি এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

আরো পড়ুন→গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা শাখার কমিটি ঘোষণা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!