নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪২ জন

বান্দরবানে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন, অভিযুক্তদের দাবি আওয়ামী ষড়যন্ত্র

Copy Link

বান্দরবান সদর উপজেলার ২নং সুয়ালক ইউনিয়ন পরিষদের ১নং ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্যদের বিরুদ্ধে মানববন্ধন করেছে সুলতানপুর এলাকাবাসী।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা সদরের মুক্তমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মানববন্ধনে সুলতানপুর এলাকাবাসী ইউপি সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২নং সুয়ালক ইউপির ১নং ওয়ার্ডের সদস্য আব্দুস সবুর ও ২নং ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে প্রকৃত অসহায়দের বঞ্চিত করে ধনী ও স্বজনদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে আসছেন। এছাড়া সরকারি আশ্রায়ন প্রকল্পেও ঘুষ না দেয়ায় সুবিধাভোগীদের ঘর বুঝিয়ে দেননি বলেও অভিযোগ করেন এলাকাবাসী।

তাদের আরও অভিযোগ, আব্দুস সবুর সুলতানপুরের বাসিন্দাদের বৈষম্যের শিকার করছেন এবং সিকদারপাড়ার লোকজনকে সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছেন। একইসাথে তারা অভিযোগ করেন, অভিযুক্ত দুই ইউপি সদস্য রোহিঙ্গাদের অর্থের বিনিময়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ২নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ ষড়যন্ত্রমূলক। আওয়ামী লীগের দোসরদের মদতে আমার মানহানি করার জন্য মানববন্ধনের নাটক সাজানো হয়েছে। সুয়ালকের ছাত্রলীগ নেতা হাসান দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি দুইবার নির্বাচিত ইউপি সদস্য, কোনো প্রকল্পে আমার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ খুঁজে পাওয়া যাবে না। এসব শুধু রাজনৈতিক মানহানির উদ্দেশ্যে করা হচ্ছে।”

অন্যদিকে, ১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সবুরের বক্তব্য জানার জন্য ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আরো পড়ুন→রামুর ১১ টি গ্রামে খোলা জায়গায় মলত্যাগ মুক্ত ঘোষণা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!