থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (০৬ জুলাই ) সকালে উপজেলার বলিপাড়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ডিয়াকোনিয়া বাংলাদেশের সহযোগিতায়, বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) আয়োজনে, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বলিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার অংসিংম্যা মারমা। অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলিপাড়া ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ড মহিলা মেম্বার মুইক্রাপ্রু মারমা, বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যশৈমং মারমা, ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার আচিং মারমা, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক জগন্নাথ ত্রিপুরা, ১,২,৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার গোপাদেবী চাকমা, ৪নং ওয়ার্ড মেম্বার ক্যসাপ্রু মারমা ও ৩ নং ওয়ার্ড মেম্বার সজল কর্মকার প্রমুখ।
এছাড়া বিএনকেএস এনজিওর উপজেলা ফোকাল ও প্যারামেডিক উবাথোয়াই মারমা, স্পন্সরশিপ অফিসার
মংক্যওয়ান মারমা ও বিভিন্ন প্রকল্পের নারী সদস্যবৃন্দ ও বিভিন্ন পাড়ার কৃষাণিগণ উপস্থিত ছিলেন।
সভার শেষে বিভিন্ন পাড়া থেকে আগত কৃষাণিদের মাঝে আম চারা বিতরণ করা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন