নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২৫, ১১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৮০ জন

নাইক্ষ্যংছড়িতে সোর্স সন্দেহে একজনকে কুপিয়ে হত্যা

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেবুতলী গ্রামে ‘সোর্স’ সন্দেহে মিজানুর রহমান (২৭) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে এক সন্ত্রাসী বাহিনীর সদস্য।

নিহত মিজানুর ওই গ্রামের মৃত আবদুশ শুক্কুরের ছেলে এবং দুই সন্তানের জনক।

নিহতের ভাই মোহাম্মদ আলম জানান, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে লেবুতলীর আলী আকবর বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আবদুর রহিম হঠাৎ পেছন থেকে এসে তার ভাই মিজানুরকে দা দিয়ে কোপ দেন এবং পরে লাঠি দিয়ে মারধর করেন। মারধরের সময় রহিম বলেন, “তুই আমাদের ৮টি অস্ত্র দেখিয়ে দিয়েছিস, তোকে বাঁচতে দেব না।”

চিৎকার শুনে স্থানীয় লোকজন মিজানকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সামান্য জ্ঞান ফিরে আসলে মিজান হামলার বর্ণনা দেন।

পরে অধিক রক্তক্ষরণের কারনে কর্মরত চিকিৎসক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার পাওয়ার জন্য পরামর্শ দেন।

আর এদিকে শুক্রবার (২৭ জুন) ভোরে আহত মিজান

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় মারা যান।

স্থানীয় কয়েকজন জানান, গত সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর একটি অভিযানে ৮টি অস্ত্র উদ্ধার হয়। মিজানুরকে সেই অভিযানের ‘সোর্স’ সন্দেহে হত্যা করা হয়েছে। তবে তারা জানান, অভিযানে সহায়তা করা ব্যক্তি আসলে মিজানুর নন, তিনি আনসার ভিডিপির সদস্য।

শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাশরুরুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন, তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

আরো পড়ুন→মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে এলো দুই রোহিঙ্গা, বিজিবির অভিযানে আটক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১০

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১১

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৩

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৪

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৫

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৬

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৭

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

১৮

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য হলেন জসিম উদ্দিন তুষার

১৯

রাজপথের নানা প্রতিকূলতা পেরিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ সাব্বির

২০
error: Content is protected !!