নিজস্ব প্রতিবেদক
৩ জুন ২০২৪, ২:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৯৯৭ জন

রুমায় প্রাথমিক শিক্ষকদের অনিয়মে চরম হতাশ অভিভাবকরা, অপসারণ চেয়ে আবেদন

Copy Link

রুমা প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম চরম পর্যায়ে পৌঁছেছে। মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিতি এবং কয়েক মাস পরে এসে হাজিরা খাতায় সই করা সহ ভুয়া স্লিপ ভাউচারে বিল উত্তোলন করে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগও রয়েছে একাধিক শিক্ষকদের বিরুদ্ধে। দুর্গমতার অজুহাতে উপজেলার বেশির ভাগ প্রাথমিক শিক্ষক কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকেন না। উপজেলার সদর এলাকার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ছাড়া প্রায় সবকটি বিদ্যালয়ের একই চিত্র। দেখা গেছে মাত্র ৫-১০ কিলোমিটার দূরত্বের কর্মস্থলেও শিক্ষকদের অনিয়ম নিয়মিত। শিক্ষকদের এহেন  ধারাবাহিক অনিয়মে হতাশ অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বৃন্দ শিক্ষকদের অপসারণ চেয়ে আবেদন করেছেন। আজ (৩ জুন) উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর ওই বিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের অপসারণ চেয়ে আবেদন করেছেন। জানা যায়, চাইরাগ্র পাড়ায় অবস্থিত জুরবারং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ৩ জন। কিন্তু তাদের কেউ মাসজুড়ে কর্মস্থলে উপস্থিত থাকেন না। চাইরাগ্র পাড়াবাসীর অভিযোগ পুরো মাস জুড়ে বিদ্যালয় ফাঁকা পড়ে থাকে। মাঝে মাঝে শিক্ষকদের দেখা মিললেও তারা শ্রেণি কার্যক্রম চালান না, তারা আসেন পুরো মাসের হাজিরা দিতে। অভিভাবকরা আরও অভিযোগ করেন, শিক্ষকদের বারবার অনুনয় বিনয় করে শ্রেণি কার্যক্রম নিয়মিত পরিচালনার অনুরোধ করা হলেও তারা (শিক্ষকরা) কারো কথার কর্ণপাত করেননি। উল্টো অনুরোধকারী অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ সদস্যদের প্রভাব দেখিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার অভিযোগ করেছেন।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ চিরান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেলে তদন্তের ব্যবস্থা নেবেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১০

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১১

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৩

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৪

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৫

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৬

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৭

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

১৮

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য হলেন জসিম উদ্দিন তুষার

১৯

রাজপথের নানা প্রতিকূলতা পেরিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ সাব্বির

২০
error: Content is protected !!