নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২২, ১২:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৬৬ জন

বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী

Copy Link

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে।

১০২ টি রঙিন বেলুন উড়িয়ে এবং কেক কেটে জাতির পিতার জন্মদিন উদযাপন করা হয়।

শিশু হও, শিশুর মতো হও।শিশুর মতো হাসতে শেখো। দুনিয়ার ভালোবাসা পাবে–জাতির পিতা ”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।আজ ১৭ মার্চ। ১৯২০ সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মধুমতীবিধৌত গোপালগঞ্জের নিভৃত গ্রাম টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে জেলা সদরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি, মাননীয় মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। অতঃপর জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি ও তার সহকর্মীবৃন্দ।পর্যায়ক্রমে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজ এবং বিভিন্ন ব্যক্তি ও সংস্থা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলাপ্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‍্যালির আয়োজন করা হয় যেখানে সর্বস্তরের জনগণ অংশগ্রহন করেন।

সম্প্রীতির মঞ্চে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের বর্ণিল উপস্থিতিতে বঙ্গবন্ধুর বাণী ও ছবি সম্বলিত ১০২ টি রঙিন বেলুন উড়িয়ে এবং কেক কেটে জাতির পিতার জন্মদিন উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো পড়ুনঃবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১১

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১২

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৩

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৫

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৬

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৭

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৮

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৯

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

২০
error: Content is protected !!