রাঙামাটির নানিয়ারচরে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র স্থানীয় পরিচালক শুভ চাকমা ( গিরি চাকমা) (৪০) নামে একজনকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের দুর্গম পাহাড়ি এলাকা সাবেক্ষং ইউনিয়নের এগইল্যাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় রমেশ চাকমা নামের আরো একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলেবলে জানাগেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গিরি চাকমা ও তার সঙ্গী রমেশ চাকমা উভয়েই এগইল্যাছড়া এলাকার একটি ঘরে থাকতেন ওই এলাকায় ইউপিডিএফ এর সহকারি পরিচালকের দায়িত্বে ছিলেন।
বুধবার সকালে মুখোশপড়া ৪/৬জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল এসে অতর্কিতভাবে ঘুমন্ত অবস্থায় গিরি ও রমেশের উপর এলোপাথারি গুলি বর্ষণ করলে গিরি চাকমা ঘটনাস্থলেই নিহত হয় এবং রমেশ গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয় ।
নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, সকালে আমরা একজন নিহতের হওয়ার খবর শুনেছি, তবে নিহত ব্যাক্তি কোন গ্রুপের জানি না,পুলিশ এবং আইন শৃঙ্খলাবাহিনী লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।
No tags found for this post.
মন্তব্য করুন