নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর ২০১৯, ৯:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৩৭ জন

বান্দরবান পার্বত্য শান্তিচুক্তির ২২ তম বর্ষপূর্তি পালন করবেনা “জনসংহতি সমিতি”

Copy Link

ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির বাইশ বছর পূর্তি উপলক্ষে বান্দরবান জেলায় সকল রকম কর্মসূচির বর্জন করেছেন পার্বত্য শান্তি চুক্তির মূলপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)।

২ ডিসেম্বর, সোমবার, প্রতিবছরই এই দিনে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) দিবসটি উপলক্ষে বান্দরবানে নানা কর্মসূচির আয়োজন করে থাকেন। জেলা ও উপজেলায় শোভাযাত্রা,আলোচনাসভা সহ নানা আয়োজন করা হলে ও এবছর নীরব প্রতিবাদ এবং বর্জন করবে সকল কর্মসুচি।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)বান্দরবান জেলার সাধারণ সম্পাদক ক্যবামং মার্মা মুটোফোনে পাহাড় কন্ঠ কে জানান,গত এক বছর ধরে মামলামোকদ্দমা সহ তাদের উপর রাজনৈতিক দমন পীড়ন চলছে,ইতিমধ্যে একাদিক মামলায় জেল খেটে জামিন রয়েছেন নেতাদের আনেকে। মামলা আতংকে আনেক নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে এই অবস্থায় নিরাপত্তার কথা বিবেচনা করে শান্তি চুক্তির কর্মসূচিতে জেএসএস অংশ নিচ্ছেনা এবং তাদের পক্ষ থেকে বান্দরবান জেলার কোথাও কোন অনুষ্ঠানের কর্মসূচি পালন করা হবে না বলে জানান তিনি।

এবিষয়ে পাহাড় কন্ঠকে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী জানান,ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির বাইশ বছর পূর্তি উপলক্ষে আওয়ামীলীগ দলীয় ভাবে কোন কর্মসূচি পালন না করলেও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন এবং সেনাবাহিনী দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী আয়োজন করছেন আমরা যেহেতু সরকারে আছি সরকারি সকল কর্মসূচির সাথে একাত্মতা থাকবে। তিনি আরো জানান,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) কেন সকল কর্মসূচি বর্জন করেছে তা আমার জানা নেই।

এদিকে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শহিদুল ইসলাম চৌধুরী জানান,ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির বাইশ বছর পূর্তি উপলক্ষে বান্দরবানের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) প্রতিবছর অনুমতি নিয়ে নানা কর্মসুচি উদযাপন করলে ও এবছর কোন কর্মসূচি অনুমতির আবেদন করেনি। তিনি বলেন,নাগরিক সমাজের ব্যানারে একটি সংগঠন কর্মসূচীটি পালন করবেন শুনেছি তবে এখন এ বিষয়ে আমার কাছে অনুমতির আবেদন আসেনি।

প্রসঙ্গত:পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের সশস্ত্র সংগ্রাম,রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পাদিত হয় শান্তি চুক্তি। স্বায়ত্তশাসনের দাবীতে,সশস্ত্র সংগ্রাম লিপ্ত,তৎকালীন সশস্ত্র সংগঠন শান্তি বাহিনী (জনসংহতি সমিতি) সঙ্গে বাংলাদেশ সরকার ১৯৯৭ সালের ২ ডিসেম্বরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চুক্তি স্বাক্ষর করে ।এতে বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তু লারমা চুক্তিতে স্বাক্ষর করেন।

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস)১৯৯৭ সনের পর এই প্রথমবারের মতো চুক্তির পক্ষে সকল কর্মসূচি পালন থেকে বিরত থাকছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনদ থাকতেও রাষ্ট্রীয় কোনো সুবিধা পাননি বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা ছমদ আলী

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

১০

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১২

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১৩

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৫

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৬

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৭

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৮

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৯

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

২০
error: Content is protected !!