নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৪, ৩:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬২৬ জন

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা

Copy Link

নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর চট্টগ্রাম বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘটে বন্ধ রয়েছে সকল দূর্পাল্লার গণ-পরিবহন।এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রবিবার (২৮ এপ্রিল) সকালে বান্দরবান বাস-স্টেশনে গিয়ে এ তথ্য পাওয়া গেছে।

জানাযায়, গত ২২ এপ্রিল সোমবার কাপ্তাই সড়কে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীকে শাহ-আমানত নামে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বাস ভাঙচুর ও একটি বাসে আগুন দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সকল রুটে ৪৮ ঘন্টার ধর্মঘটের ডাক দেয় বৃহত্তর চট্টগ্রাম বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ফলে সকাল থেকে বান্দরবান থেকে কোন প্রকার দূর্পাল্লার গণ-পরিবহন স্টেশন ছেড়ে যায় নি। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা খন্ড খন্ড করে গন্তব্যের উদ্দেশে যাত্রা করছেন।এই সুযোগে ত্রী-হুইলার ও চাঁদের গাড়ির (জীপ) চালকেরা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ারও অভিযোগ উঠেছে।

অসুস্থ যাত্রী যিশু দাশ জানান, আজ ১ টার মধ্যে চট্টগ্রামে গিয়ে হার্টে রিং বসাতে হবে তাকে।সে অনুযায়ী চট্টগ্রামে যেতে সকালে স্টেশনে আসেন তিনি।তবে স্টেশনে পৌঁছে গাড়ি না চলায় হতাশ হয়ে দ্বিগুনেরও বেশি টাকা খরছে খন্ড খন্ড ভাবে চট্টগ্রাম পৌছাবার চেষ্টা করছেন বলে জানান তিনি।

স্কুল শিক্ষিকা উম্মে হাসনাত জানান, দীর্ঘদিন পর আজ স্কুল খুলছে তাই বাধ্যতামূলক ভাবে স্কুলে যেতে হচ্ছে।তবে গণ-পরিবহন বন্ধ থাকায় গন্তব্যে পৌঁছাতে তাকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

চাঁদের গাড়ি চালক মো. শামসুল আলম জানান, ত্রীহুইলার সিএনজি গুলো সাধারণ ভাবে জনপ্রতি ৯০ টাকা করে নেয় কেরানী হাট পর্যন্ত।আজ বাস বন্ধ ও যাত্রীদের চাপ থাকায় ১০০ টাকা করে নেওয়া হচ্ছে।

বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শুব্রত কান্তি দাশ(ঝুন্টু) জানান, বৃহত্তর চট্টগ্রাম বাস মালিক ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী ৪৮ ঘন্টার ধর্মঘটের প্রথম দিন আজ থেকে বান্দরবান-চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি সড়কের সকল বাস চলাচল বন্ধ রাখা হয়েছে এবং আগামীকালও বন্ধ থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!