নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২৪, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৩৬ জন

বান্দরবান কুকি-চিনের প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান নারী সমন্বয়ক গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত  নারী শাখার  বান্দরবান সদর ও রোয়াংছড়ি অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বম’কে জেলা সদরের  লাইমী পাড়া থেকে গ্রেফতার করেছে  র‍্যাব-১৫।

শুক্রবার (১৭ মে) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ । গ্রেফতার আকিম বম (১৮) লাইমী পাড়া এলাকার সিয়াম থং বমের মেয়ে।

র‍্যাব কর্মকর্তা এইচএম সাজ্জাদ হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর অনুমানিক ৬ টায় লাইমীপাড়া এলাকা থেকে অভিযান পরিচালনা করে। লাল নুং আরামপি প্রকাশ আকিম বম(১৮) কে গ্রেফতার করা হয়।

মূলত কেএনএফ সংগঠনের জন্য নতুন নারী সদস্য রিক্রুট করার জন্যই আকিম বম রোয়াংছড়ি ও বান্দরবান জেলা সদরে ভাড়া বাসা ভাড়া করে থাকতো।সে র‍্যাবকে জানায় এখনও পর্যন্ত ৩-৪ জন নতুন নারী সদস্য কেএনএফ সংগঠনে যোগ দিয়েছেন বলে জানান।

গ্রেফতারকৃত আকিম বম’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানায়,বিগত ২০২৩ সালে সে কাল্লা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অধ্যয়নকালে মাইকেল বম নামে একটি ছেলের সাথে পরিচয় ও পরে  প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং মাইকেলের মাধ্যমে সে কেএনএ ট্রেনিং এ যেতে আগ্রহ প্রকাশ করে। এরই প্রেক্ষিতে সেই বছরের ডিসেম্বরের দিকে রোয়াংছড়ির এক গহীন পাহাড়ে ভান থার ময়-বম নামে কেএনএ এর একজন নারী কমান্ডারের কাছে প্রশিক্ষণ গ্রহণ করে। সে জানায় তাদের প্রশিক্ষণ ব্যাচে ২০ জন নারী সদস্য ছিলো। সে জানায় গহীন পাহাড়ে ট্রেনিং সেন্টার গুলোতে তাদের কষ্ট সহ্য করার সকল প্রশিক্ষণই দেয়া হতো।

মূলত ব্যাংক ডাকাতির ঘটনার পরবর্তী কেএনএফ এর বিরুদ্ধে অভিযানে নামে যৌথ বাহিনী।অভিযানে সংগঠনটির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জুড়িত প্রায়  শতাধিক কেএনএফ সদস্য গ্রেফতার হয় এতে অনেকটা কোনঠাসা হয়েই নতুন সদস্য দলে ভিড়াতে সংগঠনটি গোপনে  কাজ করছে বলে জানায়।

এ পর্যন্ত বান্দরবান জেলায় সন্ত্রাস বিরোধী বিভিন্ন অভিযানের মাধ্যমে কুকি-চিন আর্মি (কেএনএ) এর কেন্দ্রীয় কমিটির বান্দরবান সদর শাখার সমন্বয়ক  চেওসিম বম, ফারুক পাড়ার কেএনএফ এর সভাপতি সানজু খুম বম’সহ তিনজন কেএনএফ সন্ত্রাসী র‍্যাবের হাতে গ্রেফতার হয়।

উল্লেখ গত ২ ও ৩এপ্রিল রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা,টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় কুকি-চিন  ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)  সদস্য সন্দেহে এই পর্যন্ত গ্রেপ্তার ২৫ নারীসহ ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!