নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৩০ জন

কুতুবদিয়ার উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন এডঃ ফরিদুল ইসলাম

Copy Link

কুতুবদিয়া(কক্সবাজার)সংবাদদাতাঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুতুবদিয়া উপজেলায় বুধবার ৪টি ইউনিয়নে আ’লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড ফরিদুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী ২০ সেপ্টেম্বর (সোমবার) ইউপি নির্বাচনে উন্নয়নে নৌকায় ভোট দিন। এখানে চলমান উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা প্রতীকের পক্ষে কাজ করুন। উন্নয়নের ধারা ব্যাহত না হয়। নৌকা মানেই উন্নয়ন। নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার পক্ষে রায় দিন।

আলী আকবর ডেইল ইউপি নির্বাচনের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান বলেন, কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নকে পৌরসভা দেখতে চান? পর্যটন নগরী দেখতে চান? সুপার ডাইক বেড়ীবাঁধসহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে চান? তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথা আ’লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করতে হবে।

কাইমুল হুদা বাদশার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, গ্রামকে শহর করার পরিকল্পনা নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ছোঁয়া কুতুবদিয়ায় লেগেছে। পর্যটন শিল্প বিকাশের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে শিক্ষা, রাস্তা ঘাটসহ বিভিন্ন উন্নয়ন এ সরকারের সময়ে সমান তালে গতিতে এগিয়ে চলছে দ্বীপের উন্নয়ন। সুতরাং উন্নয়ন অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তথা নৌকা প্রার্থীকে বিজয়ী করতে হবে।

এতে আরও যারা বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আ’লীগের সহ সভাপতি আজিজুল হক, জেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খোরশেদ আলম কুতুবী, জেলা আ’লীগের সদস্য শফিউল আলম কুতুবী, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক ও আলী আকবর ডেইল ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম সহ প্রমুখ।

একই দিন উপজেলার বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম, কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজমগীর মাতবর ও লেমশীখালী ইউনিয়নে আ’লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম পৃথক ৪টি পথসভায় স্ব স্ব ইউনিয়নের প্রার্থীরা সভাপতিত্ব করেন।

উল্লেখ, আলী আকবর ডেইল ইউনিয়নে জেটিঘাট, বড়ঘোপ ইউনিয়নে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, কৈয়ারবিল ইউনিয়নে ঘিলাছড়ি ও লেমশীখালী ইউনিয়নে চৌমুহনী বাজার এলাকায় এসব পথসভা অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!