নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০১৯, ১১:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭৩ জন

সড়ক আইনের ধারা সংশোধনের দাবিতে কর্মবিরতিতে পরিবহন শ্রমিক’রা

Copy Link

নতুন সড়ক আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে কর্মবিরতি পালন করেন পরিবহনশ্রমিকেরা। এ সময় তাঁরা অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের গাড়ি চলাচলে বাধা দেন। এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। গতকাল বেলা একটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকায়।
রাজধানীর ফার্মগেটে অটোরিকশাচালক মো. ইয়াছিনের লাইসেন্স ছিল না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫০০ টাকা জরিমানা করে লাইসেন্স করে নিতে বলেন। গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনীন বললেন, নতুন আইনের ধারণা দিতে ইয়াছিনের ওপর পুরোপুরি আইন প্রয়োগ করা হয়নি। নতুন আইনে চালকের লাইসেন্স না থাকলে সর্বোচ্চ ২৫ হাজার টাকা জরিমানা বা ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

জাতীয় সংসদে পাস হওয়ার এক বছরের বেশি সময় পর গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হয়েছে। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌখিকভাবে আইনের প্রয়োগ দুই সপ্তাহ পিছিয়ে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত সোমবার থেকে বিআরটিএ রাজধানী ঢাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনের প্রয়োগ শুরু করে। তবে পুলিশ এখনো মামলা দিচ্ছে না, কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।

আইনের বেশির ভাগ ধারাতেই সর্বোচ্চ শাস্তির কথা বলা আছে, সর্বনিম্ন শাস্তির উল্লেখ নেই। অতিরিক্ত গতিতে গাড়ি চালালে জরিমানা ৩ মাস কারাদণ্ড ও ১০ হাজার টাকা। অবৈধ পার্কিংয়ের জন্য জরিমানা পাঁচ হাজার টাকা। জোরে হর্ন বাজালে শাস্তি ৩ মাস কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা। ফিটনেস সনদ ছাড়া গাড়ি চালানোর শাস্তি ৬ মাস জেল ও ২৫ হাজার টাকা জরিমানা।ছশ্রমিকদের যত দাবি
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নতুন সড়ক আইন সংশোধনসহ ৯ দফা দাবিতে সারা দেশে গতকাল থেকে ট্রাক-কাভার্ড ভ্যান ধর্মঘট পালন করছে। বিভিন্ন জেলার শ্রমিকদের একক কোনো দাবিদাওয়া নেই। তবে সবার মূল দাবি, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দায়ে শাস্তির অজামিনযোগ্য যে ধারা রয়েছে, তা জামিনযোগ্য করতে হবে। দুর্ঘটনার দায়ে শুধু চালককে দায়ী করা যাবে না। তদন্তকাজে পুলিশের পাশাপাশি সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট, এমনকি মালিক-শ্রমিকদেরও সম্পৃক্ত করার দাবি করেছে তারা। চালকের লাইসেন্স না থাকলে বা ভুয়া লাইসেন্সধারীদের বিরুদ্ধে যে কারাদণ্ড ও জরিমানার কথা উল্লেখ রয়েছে, তা কমানোরও দাবিও শ্রমিকদের।

কোনো কোনো জেলার শ্রমিকনেতারা বলছেন, দুর্ঘটনার দায়ে চালকদের মৃত্যুদণ্ড হবে। তবে নতুন আইনে মৃত্যুদণ্ডের কোনো বিধান নেই। ফৌজদারি আইন অনুসারে তদন্তের সময় যেকোনো ধারা পরিবর্তন হয়ে সর্বোচ্চ শাস্তির দণ্ড হতে পারে। আগের আইনেও তা ছিল।

পরিবহনমালিক-শ্রমিকদের দাবি, সব জেলা শহর ও মহাসড়কের পাশে, সিটি করপোরেশন ও পৌরসভা ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক স্থানে পর্যাপ্ত সুযোগ-সুবিধাসহ টার্মিনাল ও স্ট্যান্ড নির্মাণ করে দিতে হবে। টার্মিনাল করার আগে ভুল পার্কিংয়ের মামলা দেওয়া বা গাড়ির রেকারিং করা যাবে না। আইনে বলা আছে, অবৈধ পার্কিংয়ের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে।

এ ছাড়া ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ তাদের ৯ দফা দাবির মধ্যে আইনের বাইরে কিছু কিছু দাবি তুলেছে। এর মধ্যে রয়েছে, ‘সড়ক পরিবহন উপদেষ্টা কমিটি’ সড়ক পরিবহন আইনশৃঙ্খলা কমিটি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের গঠিত যেকোনো পণ্য পরিবহনসংশ্লিষ্ট কমিটিতে তাদের প্রতিনিধি রাখতে হবে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বিআরটিএ গতকাল ঢাকায় সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। পুলিশের সহায়তায় ফার্মগেট, উত্তরা, শ্যামলী, ডেমরা, আশুলিয়া, রূপনগর ও খিলগাঁও এলাকায় এসব আদালত পরিচালিত হয়। সব মিলিয়ে মামলা হয়েছে ৩৮টি। জরিমানা আদায় হয়েছে ৩৫ হাজার ৬০০ টাকা।

দুপুর ১২টার দিকে ফার্মগেটে পুলিশ বক্সসংলগ্ন রাস্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনীনের নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অভিযানে সড়ক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত দেখতে পান মো. হাসানের সিএনজিচালিত অটোরিকশায় (প্রাইভেট) মিটার নেই। তাই ভ্রাম্যমাণ আদালত তাঁকে বলেন, নতুন সড়ক পরিবহন আইনের জন্য ১০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা আছে। কিন্তু ভ্রাম্যমাণ আদালত হাসানকে ৩০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত বলেন, তিনি যেন দ্রুত মিটার লাগিয়ে নেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!