নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই ২০২১, ১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫২৩ জন

সড়ক বিলীন,একমাত্র ভরসা সাকো

Copy Link

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃতিন কিলোমিটার দৈর্ঘ্য টইটং হাজ্বিবাজার- ঢালারমুখ সড়ক। বর্তমানে সড়কটি বীর মুক্তিযোদ্ধা রমিজ আহমদ সড়ক নামে নামকরন হয়েছে। কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ঢালারমুখ, হারকিলাধারা, রমিজ পাড়া, মাঝের পাড়া, দরগাহমোড়া,সোনাইছড়ি রমিজপাড়াসহ এই পাঁচটি গ্রামের মানুষের যাতায়তের একমাত্র মাধ্যম গ্রামীন এ সড়কটি। পাঁচটি গ্রামে প্রায় ছয় হাজার মানুষের বসবাস। বৈশিষ্ট্যগতভাবে এসব গ্রাম পাহাড় বেষ্টিত। গত তিনদিন আগে দুইদিনের টানা বর্ষন ও পাহাড় থেকে নেমে আসা পানি একাকার হয়েছে। নিমজ্জিত হয়েছে শত শত বাড়িঘর। সড়কটি বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের ধাক্কায় লন্ডভন্ড হয়ে গেছে। সড়কের মাঝেরপাড়া এলাকার সাবেক মছু মেম্বারের বাড়ি পয়েন্টে প্রায় দু’শ মিটার বিলীন হয়েছে। মুল সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে যাতায়তে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পাঁচ গ্রামের মানুষ। কয়েকদিন আগে বিলিন হওয়া সড়ক দেখতে পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিকী মারমা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা দ্রুত সংস্কারের আশ্বাস দেন। তবে এলাকাবাসিরা আপাতত চলাচলের জন্য নিজের অর্থায়নে ও উদ্যেগে বিলিন অংশে তৈরি করেছেন বাঁশের সাকো। ওই সাকো তাদের একমাত্র ভরসা। ঝুঁকি নিয়ে পারাপার করে নিত্যকর্ম সারেন এলাকাবাসি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঝের পাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সোনাইছড়ির পাহাড়ি ছড়া। ছড়ার ওপর রয়েছে একটি সেতু। অতিবৃষ্টির ফলে পাহাড়ের প্রবল ঢলের পানি ছড়ায় কানায় কানায় ভরপূর হয়। এতে সেঁতুর দক্ষিণ পাশের রাস্তায় তীব্র ভাঙন দেখা দেয়। ঢলের প্রবল স্রোতে ওই রাস্তার ভাঙন দু’শমিটার দৈর্ঘ্যের খাদে পরিণত হয়। তাই জনসাধারণের চলাচলের সুবিধার্থে স্থানীয় বাসিন্দারা ভাঙনের ওপর বাঁশ-গাছ দিয়ে সাকো বসিয়েছে। এ সাকো দিয়ে পারাপার করে গন্তব্যে যাচ্ছেন মানুষ। তবে সাকো পারাপারে নারী-শিশু ও বয়স্কদের অসুবিধা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ পারভেজ, আজিজুর রহমান, বাম্পার মিয়া, ছমিউল্লাহ, সিএনজি চালক কামাল হোসেন, কমরুন্নাহার, নাছিমা আক্তার, ফাতেমা বেগম বলেন, এলাকাটি পাহাড় বেষ্টিত। পাহাড়ের সাধারণ মানুষ সব্জি, লাকড়ি,পানসহ নানা কৃষিজ পণ্য, বনজ সম্পদ আহরণ করে। এ সড়কটি আমাদের একমাত্র ভরসা। এসব পন্য হাট-বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তাছাড়া দু’টি নূরানী মাদ্রাসা ও মসজিদ-মক্তবে যাতায়াতে এ সড়ক ব্যবহার করা হয়। সড়কের অংশটি বানের পানিতে বিলীন হয়ে যাওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পরছেন।

টৈটং ইউপির প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন সিকদার বলেন, এ সড়ক বিলীন হওয়ায় বর্তমানে পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা থমকে গেছে। চরম কষ্টে আছে এখানকার মানুষ। সড়কটি দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পেকুয়ার প্রকৌশলী কমল কান্তি পাল বলেন, সড়কটির ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ণয় করা হয়েছে। এটি দ্রুত সংস্কারে জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, জনসাধারণের দুর্দশা লাঘবে অতিবৃষ্টির পানিতে বিলীন হয়ে যাওয়া সড়কটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে প্রাণ হারালো ৫ শিশু

বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

১০

মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

১১

২৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরবি ক্যালিগ্রাফি স্মারক উপহার

১২

বাংলা ভাষা-সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান

১৩

তবলছড়ি বাজারের প্রবীণ ব্যবসায়ী আবুল কালামকে সম্মাননা স্মারক প্রদান

১৪

বান্দরবানে বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ করেছে জেলা পরিষদ

১৫

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

১৬

আলীকদমে অতিবৃষ্টিতে ভেঙে পড়া বিদ্যালয় পুনর্নির্মাণে প্রশাসন

১৭

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ, হ্রদের পানির স্তর নেমেছে নিরাপদ পর্যায়ে

১৮

রাঙ্গামাটিতে ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল 

১৯

নাইক্ষ্যংছড়িতে খাল খননের সাশ্রয় ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত

২০
error: Content is protected !!