নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান পুলিশ সুপার জেরিন আক্তার এবং নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এর দিক নির্দেশনায়,ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন এর সার্বিক তত্বাবধান ও নেতৃত্বে অভিযান চালিয়ে ঘুমধুম সীমান্তের বেতবনিয়া বাজার এলাকা থেকে ৪২ ভরি ১০ আনা ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার সহ এক রোহিঙ্গা চোরাকারবারিকে আটক করেছে।
মঙ্গলবার( ২১ জুন) দিবাগত রাত ৯ টার দিকে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ মুখলেছুর রহমান সঙ্গীয় এএসআই সাহাব উদ্দিন অভিযান পরিচালনা করে ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া বাজারস্থ আওয়ামীলীগ অফিসের সামনে বেতবুনিয়া-তুমব্রু সড়কের উপর হতে মোঃ ইউনুস(২৫) নামের এক রোহিঙ্গাকে আটক করে।সে টিভি টাওয়ার সংলগ্ন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ব্লক-ই, হেড মাঝি আজিম উল্লাহ,শেড মাঝি সালেহ আহমদ এর বস্তির আশ্রিত রোহিঙ্গা মৃত নুর হোসেনের ছেলে।
তার হেফাজত থেকে চোরাই পথে আনা ৪২ ভরি ১০ আনা ওজনের ৩ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৩০ লাখ টাকা।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী ও তাহার সহযোগী পলাতক আসামীদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
No tags found for this post.
মন্তব্য করুন