নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২০, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫২২ জন

লামায় বিএনপির  বিরুদ্ধে আদালতে সাবেক মেয়র বিএনপি নেতার  অভিযোগ 

Copy Link

লামা বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলা লামা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে নিজ দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাবেক মেয়র ও বিএনপি সভাপতি আমির হোসেন। একটি ভিডিও চিত্র উদ্ধার ও তিন কোটি টাকার  মানহানীর অভিযোগ করেন আদালতে।অভিযুক্তরা হলেন, লামা বিএনপি সভাপতি আবদুর রব,সাধারণ সম্পাদক এম রুহুল আমিন,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারী আরিফ ছৌধুরী,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক লামা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন।তবে অভিযোগপত্রে কারোর দলীয় পদপদবী উল্লেখ করা হয়নি। এছাড়া অজ্ঞাতনামা আরো ৬-৭ জনকে অভিযুক্ত করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) লামা উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ৯৮ ধারার বিধান মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে বিবাদীগনের নিকট হইতে ভিডিও চিত্রের কপি উদ্ধারের আবেদন জানানো হয়।

অভিযোগ এর কপি

উল্লেখ করা হয়, তিনি (বাদী) স্বর্ণপদক প্রাপ্ত একজন সাবেক লামা পৌরসভার মেয়র। বিবাদীরা অজ্ঞাতনামা ৬-৭জন লোকের সহযোগীতায় বাদীসহ তার পরিবার-সন্তানদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক আচরণের মাধ্যমে মান-সম্মান হানী করার চেষ্টা করছে।

অভিযোগে উল্লেখ করা হয়,বিবাদীরা গত কয়েকদিন আগে ১৫/১২/২০২০ তারিখে বিএনপি কেন্দ্রীয় অফিসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবরে আসন্ন লামা পৌরসভায় মেয়র পদে ১৬ জানুয়ারি/২০২১ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেয়াসহ বহিস্কার করার জন্য বিগত ১০/১০/২০২০ তারিখে আবেদন করেন।ওই আবেদনে উল্লেখ করা হয়,বিবাদীদের নিকট পূর্বের সেই ভিডিওটি আছে। উক্ত ভিডিওটি জাবেদ রেজা (জেলা বিএনপি সেক্রেটারী)কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দকে প্রচার প্রদর্শন করেন মর্মে অভিযোগে বলা হয়।

আবেদনে আরো উল্লেখ করা হয়, তিনি একজন সম্ভাবনাময় মেয়র প্রার্থীও ছিলেন কিন্তু তার বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট ভিডিও চিত্র প্রদর্শন করে তাকে বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে।এতে তিনি তার তিন কোটি টাকার মানহানী হয় বলে উল্লেখ করেন।

এ বিষয়ে অভিযুক্তরা পাহাড় কন্ঠকে জানান,আসন্ন লামা পৌরসভা নির্বাচন-২১জনকে কেন্দ্র দলীয় মনোনয়ন দিয়েছেন।মনোনয়ন না পেয়ে বিএনপির সবেক সভাপতি আমির হোসেন দলীয় নেতৃবৃন্দদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু করেছেন।

বিএনপি কেন্দ্রীয়ভাবে যাকে মনোনয়ন দিয়েছে,আমরা তার পক্ষে কাজ করবো,এটা দলীয় আদর্শ।আমির হোসেন জেলার নেতাদের নিয়ে কেন্দ্রীয়ভাবে সমন্বয় করতে না পেরে,এখন উপজেলা নেতৃবৃন্দদের নিয়ে ষড়যন্ত্র করছেন। তার এই মিথ্যা ষড়যন্ত্র থেকে জেলা নেতৃবৃন্দও রেহায় পাচ্ছেনা বলে জানান লামা বিএনপি নেতৃবৃন্দ।

বিএনপি নেতারা আরো জানান,তিনি বা তার সন্তানদের নিয়ে কোন মিথ্যা রটনা আমরা করিনাই।তবে বিগত দিনে তার ছেলের বিরুদ্ধে আদালতে একটি ধর্ষন মামলা হয়। এতে সে জেল খেটেছে,যা বর্তমানে বিচারাধীন।এছাড়া আমির হোসেন এর ব্যাপারে দলীয় শৃঙ্খলা ভঙ্গ  সংক্রান্ত অভিযোগ কেন্দ্রীয়ভাবে তদন্তদীন বলে তারা জানান।

এ বিষয়ে পাহাড় কন্ঠ কে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন,কে কার বিরুদ্ধে মামলা করেছেন আমি জানি না।আমি খোঁজখবর নিয়ে দেখি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনদ থাকতেও রাষ্ট্রীয় কোনো সুবিধা পাননি বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা ছমদ আলী

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

১০

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১২

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১৩

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৫

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৬

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৭

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৮

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৯

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

২০
error: Content is protected !!