Mahabub Hassan Khan
৩১ জুলাই ২০১৮, ৮:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৯৪৩ জন

শাহবাগে রাস্তা বন্ধ, গাড়ি ভাঙচুর

Copy Link

সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নৌমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ, নিরাপদ সড়ক ও ঘাতক জাবালে নূরের চালকদের দ্রুত বিচার ও ফাঁসি দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তারা এ সড়ক অবরোধ করেন।

এদিকে, কারওয়ান বাজার নর্দান ইউনির্ভাসিটির সামনে শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে বলেও জানা গেছে।

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার বিষয়ে জানতে শাহবাগ থানার ওসিকে মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘যতদিন পর্যন্ত নৌমন্ত্রী ক্ষমা না চাইবেন ততদিন পর্যন্ত এ আন্দোলন চলবে।’

একইসঙ্গে শিক্ষার্থীরা তাদের আরও দাবির কথা তুলে ধরেন। সেগুলো নিচে দেয়া হল:

১. নৌপরিবহন মন্ত্রীসহ সকল সংসদীয় কমিটি, মালিক-শ্রমিক ফেডারেশন ও মন্ত্রিত্ব থেকে সবার পদত্যাগ।

২. ক্ষতিগ্রস্ত সকল পরিবারের ন্যায্য দাবি আদায়।

৩. পেশাদার লাইসেন্স প্রদানে স্বচ্ছতা আনা।

৪. সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান।

৫. বিগত দিনের সকল দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ।

৬. শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় ওভারব্রীজ দিতে হবে।

৭. বিশেষ করে এমইএস এলাকায়, ফ্লাইওভার থেকে নামার মুখে স্পিড ব্রেকার দিতে হবে।

৮. সকল প্রকার দলীয় আচরন ত্যাগ করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা।

৯. পরিবহন খাতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে সর্বোচ্চ আইন প্রনয়ন।

১০. ক্ষতিগ্রস্তদের বাস্তবসম্মত ক্ষতিপূরণ, গাড়ির ফিটনেস ও স্টুডেন্ট হাফ পাশ কার্যকর।

প্রসঙ্গত, গত রবিবার বিমানবন্দর সড়কের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরও ক’জন। দুপুর ১টার দিকে উত্তরাগামী জাবালে নূর পরিবহনের একটি বাস মিরপুর ফ্লাইওভার থেকে নেমে অন্য আরেকটি বাসের সাথে পাল্লা দিলে কুর্মিটোলায় এমন দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফ্লাইওভার থেকে নামার পর উত্তরাগামী আরেকটি বাসের সাথে প্রতিযোগিতায় পাল্লা দেয় জাবালে নূর বাসটি। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থীরা। বেপরোয়া গতির কারণে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর তুলে দেন চালক। ঘটনার পরপরই আশপাশের এলাকায় গাড়ি ভাঙচুর করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

গতকাল সোমবারও বিমানবন্দর সড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

রুমায় মাটিচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার,আটক ১৩

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১০

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১১

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

১২

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

১৩

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১৪

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১৫

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১৬

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৭

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৮

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৯

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

২০
error: Content is protected !!