নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২০, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬৫৬ জন

কর্ণফুলী নদী দখলের প্রতিবাদে মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদে এক মাসের আল্টিমেটাম

Copy Link

চট্টগ্রাম: কর্ণফুলী নদী দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে নতুন করে বরফকলসহ বিভিন্ন স্থাপনা করার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেছে পাঁচটি পরিবেশ সংগঠন।

আজ ১৬ আগস্ট রোববার চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিবেশ ফোরাম আয়োজিত উক্ত মানববন্ধন সমাবেশে বক্তরা বলেন, কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশনা আছে। আদালতের নির্দেশে ২২৮৫ টি স্থাপনার অবৈধ দখলদারের নাম ঠিকানা প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়।

আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নতুন করে কর্ণফুলী দখল করছে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ। এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামে লিখিত অভিযোগ করেছে বাংলাদেশ পরিবেশ ফোরাম।
বক্তারা আরো বলেন, কর্ণফুলী শাহ আমানত সেতুর নিচে ও চাক্তাই রাজাখালী এলাকায় দুই তৃতীয়াংশ নদী অবৈধভাবে দখল করেছে চট্টগ্রাম বন্দর। এই সব এলাকায় কর্ণফুলী নদী খালে রূপান্তিত হয়েছে।

বক্তারা অচিরেই এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বন্দর কতৃপক্ষ ও চট্টগ্রাম জেলা প্রশাসনকে এক মাসের আল্টিমেটাম দেন।

মেরিন ফিশারিজ একাডেমির অধ্যাপক নোমান সিদ্দিকির সভাপতিত্বে মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক আলীউর রহমান, মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, এডভোকেট নাসির উদ্দিন, পরিবেশ ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামাল পারভেজ, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রামের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, কলামিস্ট আবছার উদ্দিন অলি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মহি উদ্দিন স্বপন, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সভাপতি এস এম পেয়ার আলী, সাংবাদিক রিয়াজুর রহমান রিয়াজ, সবুজ আন্দদোলনের সমন্বয়ক সাংবাদিক মুজিব উল্লাহ্ তুষার, ইছানগর সাম্পান সমিতির সভাপতি মোহাম্মদ লোকমান দয়াল, অর্থ সম্পাদক জসীম উদ্দিন, সদরঘাট সাম্পান সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সবুজ আন্দোলেনর উপদেষ্টা মোহাম্মদ সাদেক,এড রাসেল আহমদ ভুইয়া, সাংবাদিক এম আর আমিন, সমাবেশে অংশগ্রহণ কারী অন্যান্য সংগঠন হচ্ছে, ইউ এস এন, সবুজ আন্দোলন, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যান সমিতি ফেডারেশন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Crash Oyunları: Pin Up Aviator-da Uğur Qazanma Yolları

Organizing a Community Boomerang Throwing Event u Fortuny: Recenze online kasina

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

Mobil Qumar Təcrübəsi Mostbet Azərbaycan: Bir Rəylə

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

১০

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

১১

Architektonické zázraky historického centra Legiana: Zhodnocení online kasina BetLegiano

১২

Chainluck casino login — complete guide

১৩

Kan banken se? ROFUS og din økonomiske historie forklaret

১৪

Kan banken se? ROFUS og din økonomiske historie forklaret

১৫

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১৬

Maximizing Your Winnings with Mostbet Promo Codes

১৭

2026-da Mostbet Azərbaycan Müştəri Dəstəyi Üçün Yeni İmkanlar

১৮

Jak Gransino zlepšuje strategie zákaznické zkušenosti

১৯

Casino utan svensk licens flashback: Safety and regulations explained

২০
error: Content is protected !!